- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

মহান ২১শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা

দক্ষিণ সুনামগঞ্জ প্রতিনিধি
দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে, মহান ২১শে ফেব্র“য়ারী আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা ও উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহ¯পতিবার বেলা ১১টায় দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কালামের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাও. তৈয়্যিবুর রহমান চৌধুরী, মহিলা ভাইস চেয়ারম্যান রুবিনা বেগম, উপজেলা প্রকৌশলী আলাউদ্দিন খাঁন, কৃষি কর্মকর্তা আব্দুল হালিম, সমবায় কর্মকর্তা মোহাম্মদ মাসুদ আহমেদ, প.প. কর্মকর্তা চৌধুরী রাজিব মোস্তফা, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা পরিমল চন্দ্র সিনহা, আব্দুল মজিদ কলেজের অধ্যক্ষ রবিউল ইসলাম, খাদ্য কর্মকর্তা রুমান আফরোজ, প্রাণী স¤পদ অফিসের অশিত ভট্টাচার্জ, ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম, নুরুল হক, মিজানুর রহমান জিতু, মনির উদ্দিন, নুর কালাম, আমিনুর রশিদ আমিন, মাসুদ মিয়া, উপজেলা অফিস সুপার প্রদীপ তালুকদার, সহকারী শিক্ষক সাইফুল ইসলাম সহ প্রমূখ।

 

  • [১]