- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

মহামতি কমরেড লেলিনের ১৫২তম

জন্মবার্ষিকী পালিত
মানব জাতির শ্রম ও মজুরি দাসত্ব মুক্তির সংগ্রামে নেতৃত্বদানকারী অগ্রনায়ক, মহান সোভিয়েত সমাজতান্ত্রিক রাষ্ট্রের প্রতিষ্ঠাতা মহামতি কমরেড লেলিনের ১৫২তম জন্মবার্ষিকী পালিত হয়েছে।
শুক্রবার সন্ধ্যা ৭টায় জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট সুনামগঞ্জ জেলা কমিটির আহ্বায়ক রতœাংকুর দাস জহরের সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক সাইফুল আলম ছদরুলের পরিচালনায় এ উপলক্ষ্যে আলোচনাসভা অনুষ্ঠিত হয়।
সোমপাড়াস্থ সংগঠনের আস্থায়ী কার্যালয়ে সভায় বক্তব্য রাখেন কবি ও লেখক ইকবাল কাগজী, জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট জেলা কমিটির সদস্য আমির উদ্দিন, জাতীয় মুক্তি কাউন্সিলের জেলা কমিটির সদস্য চন্দন আচার্য্য, ট্রেড ইউনিয়ন সংঘ সদর উপঝেলা কমিটির সহ সভাপতি শাহ আলম, সাংগঠনিক সম্পাদক রাজু মন্ডল, সদস্য কাজল দাস, আলমগীর, স-মিল শ্রমিক সংঘ জেলা কমিটির সভাপতি সিরাজ মিয়া, সাধারণ সম্পাদক মনির মিয়া, সদস্য আশিক মিয়া প্রমুখ।
প্রেসবিজ্ঞপ্তি

  • [১]