ভারতীয় হাই কমিশন কোভিড-১৯ মহামারি ব্যবস্থাপনা বিষয়ক বিভিন্ন দিক সম্পর্কিত চারটি নতুন ই-আইটেক কোর্সেও ঘোষণা করছে। এর মধ্যে প্রথমটি শুক্রবার শেষ হয়েছে। ‘মহামারিতে সুশাসন অনুশীলন’ শীর্ষক কোর্সটি ন্যাশনাল সেন্টার ফর গুড গভর্ন্যান্স মুসৌরতে অনুষ্ঠিত হয়েছে। এতে অংশ নিয়েছেন জাতীয়, বিভাগীয়, জেলা পর্যায়ে প্রশাসনের প্রধান কর্মকর্তারা। সিভিল সার্ভিসের জন্য মহামারী চলাকালীন সুশাসনের উপর আন্তর্জাতিক এইন আইটিইসি কোর্সটি ১৮-১৯ জুন অনুষ্ঠিত হয়। বাংলাদেশ থেকে ৩০ জন গ্রহণকারী যোগদান করেন। এর আগে ইউনিয়ন মন্ত্রী ড. জিতেন্দ্র সিং প্রশিক্ষণের উদ্বোধন করেন।
নিজেদের সেরা অনুশীলনগুলো বিনিময় এবং সক্ষমতা বৃদ্ধিতে সহায়তা করতে ভারতের প্রচেষ্টার অংশ হিসেবে, কোভিড-১৯ ব্যবস্থাপনার বিভিন্ন দিক নিয়ে ইতোমধ্যে ৬টি কোর্স পরিচালনা করেছে অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেস ও পোস্ট গ্র্যাজুয়েট ইনস্টিটিউট অফ মেডিক্যাল এডুকেশন অ্যান্ড রিসার্চ এর মত ভারতের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠানসমূহ।
১৭ এপ্রিল ২০২০ থেকে অনলাইনে পরিচালিত এই বৈশ্বিক কোর্সগুলিতে বাংলাদেশ থেকে ৩৪৭ জন মেডিকেল পেশাজীবী অংশগ্রহণ করেছিলেন। অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেস ভুবনেশ্বর বাংলাদেশের জন্য বাংলা ভাষায় কোভিড ১৯ পরিচালনার উপর একটি কোর্স ডিজাইন ও পরিচালনা করে। গত ১২-১৩ মে ২০২০ অনুষ্ঠিত এই কোর্সে বাংলাদেশ থেকে ১৫৯ জন স্বাস্থ্যকর্মী, চিকিৎসক অংশ নিয়েছিলেন।
প্রেস বিজ্ঞপ্তি