- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

মহালয়া উপলক্ষে নানা আয়োজন

সুনামগঞ্জ মহালয়া উদযাপন পরিষদের আয়োজনে এবং সুনামগঞ্জ সংস্কৃত কলেজের বাস্তাবায়নে মহালয়া মহোৎসব উপলক্ষে নানা প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। প্রতিযোগিতার মধ্যে রয়েছে ২২ সেপ্টেম্বর বিকাল ৪টায় পূর্ব নতুনপাড়া মহাপ্রভুর মন্দিরে স্কুল পর্যায়ে প্রথম এবং কলেজ পর্যায়ে একাদশ অধ্যায় শ্রীশ্রী গীতাপাঠ, স্কুল ও কলেজ পর্যায়ে শ্রীশ্রী চন্ডীপাঠ।
কালীমাতার নাটমন্দিরে ২৩ সেপ্টেম্বর সকাল ১০টায় প্রাথমিক ও মাধ্যমিক  
বিদ্যালয় (৮ম শ্রেণি পর্যন্ত) চিত্রাংকন প্রতিযোগিতা। বিষয় সিংহবাহিনী দুর্গা। বিকাল ৪টায় ড্যাফডিল কিন্ডার গার্টেনে ধর্মীয় কুইজ প্রতিযোগিতা।
এছাড়াও রয়েছে ‘মহালয়ার মাহাত্ম্য’ বিষয়ে রচনা প্রতিযোগিতা। সকলের জন্য উন্মুক্ত। সংস্কৃত কলেজের অফিস কক্ষে রচনা জমা দেয়ার শেষ তারিখ ২৩ সেপ্টেম্বর। প্রেস বিজ্ঞপ্তি

  • [১]