সমিতির মতবিনিময় সভা
বাংলাদেশ সড়ক পরিবহন বাস মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্লাহ এর সিলেট আগমন উপলক্ষে ওসমানী আন্তর্জাতিক বিমান বন্দরে সৌজন্য সাক্ষাত ও মতবিনিময় সভা করছেন সুনামগঞ্জ জেলা সড়ক পরিবহন বাস মালিক সমিতির নেতৃবৃন্দ। বৃহস্পতিবার দুপুরে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমান বন্দরে এ সৌজন্য সাক্ষাত, শুভেচ্ছা বিনিময় ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
বিমান বন্দরে যাত্রা বিরতিকালে সংক্ষিপ্ত সভায় সুনামগঞ্জ জেলা সড়ক পরিবহন বাস মালিক সমিতির সভাপতি হাজী আব্দুস শফিক এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল মুকিত মুকুলের পরিচালনায় বক্তব্য রাখেন সিলেট জেলা সড়ক পরিবহন ও শ্রমিক ইউনিয়নের সভাপতি মুক্তিযোদ্ধা সেলিম আহমদ ফলিক, বাংলাদেশ সড়ক পরিবহনের সাংগঠনিক সম্পাদক জিয়াউল কবির পলাশ, সুনামগঞ্জ জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. শাহার, নবগঠিত কমিটির সহ সভাপিত আব্দুল আলী, নুরুল ইসলাম সিরাজ, সহ সাধারণ সম্পাদক মুহিব উদ্দিন চৌধুরী। এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ বাস মালিক সমিতির অন্যতম সদস্য আমজাদ হোসেন, শান্তিগঞ্জ ব্যবসায়ী সমিতির সভাপতি ও বাস মালিক সমিতির সদস্য জহিরুল ইসলাম, কমিটির সদস্য আখলুস মিয়া, ইকবাল আহমদ, আব্দুল মুমিন, আব্দুল কাইয়ুম, দিদারুল ইসলাম দুদু, আলমগীর হোসেন সহ বাস মালিক নেতৃবৃন্দ। (বিজ্ঞপ্তি)