- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

মহিলা আওয়ামী লীগের কর্মীসভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জ জেলা মহিলা আওয়ালীগের কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ১১ টায় সার্কিট হাউজের সম্মেলন কক্ষে এই কর্মী সভা অনুষ্ঠিত হয়।
কর্মী সভায় সুনামগঞ্জ-মৌলভীবাজার সংরক্ষিত আসনের সংসদ সদস্য অ্যাড. শামছুন নাহার বেগম শাহানা  রব্বানী’র সভাপতিত্বে ও জেলা মহিলা আওয়ামীলীগের নেত্রী কনিজ রেহনুমা রব্বানী ভাষার সঞ্চালনায় প্রধান অতিথি’র বক্তব্য রাখেন কেন্দ্রীয় মহিলা আওয়ামীলীগের সভাপতি সাফিয়া খাতুন এমপি। বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন, যুগ্ম সাধারণ সম্পাদক শিরিন রুখসানা, দফতর সম্পাদক কামরুন্নেসা
মান্নান, কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগের নেত্রী দিলরুবা জামান শেলী, জেলা পরিষদের সদস্য ফৌজিআরা বেগম শাম্মী, সুনামগঞ্জ পৌরসভার মহিলা কাউন্সিলর সৈয়দা জাহানার বেগম, সুজাতা রাণী রায়, সাবেক কাউন্সিলর কলি তালুকদার, যুবমহিলা লীগের আহবায়ক সানজিদা নাছরিন দিনা ডায়না ও জেলা মহিলা আওয়ামীলীগের সদস্য সাজেদা পারভীন প্রমুখ।
কেন্দ্রীয় মহিলা আওয়ামীলীগের সভাপতি সাফিয়া খাতুন এমপি বলেন, এই দেশের নারীরা এখন আর অসহায়-অবলা নই, আমরা সবাই সবলা। কারণ প্রত্যেকটা নারীর পায়ের নিচে মাটি আছে। সেই ব্যবস্থা করে দিয়েছেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা।
কর্মী সভা শেষে সদর উপজেলা ছাত্রলীগ, জেলা মহিলা আওয়ামীলীগ ও জেলা যুব মহিলা লীগ অতিথিবৃন্দকে ফুলের শুভেচ্ছা জানান ।

  • [১]