- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

মহিলা কল্যাণ কেন্দ্রের উদ্যোগে রামেন্দ্র ভূষণ রায়ের শোক সভা

স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জ মহিলা কল্যাণ কেন্দ্রের সহ সভাপতি ঊষা রায়ের স্বামী সরকারি বাংলা বিভাগের কলেজের প্রাক্তন অধ্যাপক রামেন্দ্র ভূষণ রায়ের স্মরণে এক শোক সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকালে শহরের জেলা মহিলা কল্যাণ কেন্দ্রের আয়োজনে এই শোক সভা অনুষ্ঠিত হয়। জেলা মহিলা কল্যাণ কেন্দ্রের সভাপতি শেখ রুবিনা ইসলামের সভাপতিত্বে ও মুন মুন চৌধুরীর পরিচালনায় শোক সভায় বক্তব্য রাখেন নারী নেত্রী রায়হানা মঞ্জুর চৌধুরী, দিলারা বেগম, শিউলী কবির, রওশন আরা রোজী, প্রণতি রায়, রুনা লেইস, নাসরিন আক্তার খানম, মাসুদা ইসয়ামিন, নমিতা সরকার, শাহানা আলম, রুহেনা আক্তার  চৌধুরী ও আমেনা আখঞ্জি প্রমুখ।

  • [১]