স্টাফ রিপোর্টার
শহরের মহিলা কল্যাণ কেন্দ্রের রাস্তায় প্রশ্রাবের দুর্গন্ধে জন চলাচলে অযোগ্য হয়ে পড়েছে। এই রাস্তায় চলাচলে মানুষ নাকে কাপড় দিয়ে হাঁটতে হচ্ছে।
এই রাস্তার পাশে বসে ও দাঁড়িয়ে মানুষজন প্রতিনিয়ত প্রশ্রাব করতে দেখা যায়। এই রাস্তার উপর অটোরিক্সা ও সিএনজির স্ট্যান্ড থাকায় যানবাহনের যাত্রী, ড্রাইভার ও হেলপারগণও প্রশ্রাব করতে দেখা যায়।
শহরের অত্যন্ত গুরুত্বপূর্ণ রাস্তা হলেও এই রাস্তা নোংরা করতে কেউ দ্বিধা নেই। যার যেমন ইচ্ছে লাজ লজ্জা ছেড়ে মুত্র ত্যাগ করছে। জরুরি ভিত্তিতে
এই রাস্তার সুস্থ পরিবেশ ফিরিয়ে আনার দাব্ িজানিয়েছেন সচেতনমহল।