মৃত্যুবার্ষিকী পালন
মহিলা পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি কবি সুফিয়া কামালের মৃত্যুবার্ষিকী পালন উপলক্ষে আলোচনা সভা হয়েছে। রবিবার বিকালে মহিলা পরিষদ সুনামগঞ্জ জেলা শাখার কার্যালয়ে এই আলোচনা সভা হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি গৌরী ভট্টাচার্য্য। এতে বক্তব্য রাখেন নারী নেত্রী শীলা রায়, সংগঠনের সাধারণ সম্পাদক শরীফা আশ্রাফী সম্পা, লিগ্যাল এইড সম্পাদক রাশিদা বেগম। এছাড়াও বক্তব্য রাখেন জেলা উদীচীর সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম।
সভা সঞ্চালনা করেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক পাঞ্চালী চৌধুরী।
সভায় উপস্থিত ছিলেন, আন্দোলন সম্পাদক অমিতা রায়, প্রচার প্রকাশনা সম্পাদক মীনা পাল, কার্যকরী কমিটির সদস্য আনোয়ারা বেগম এবং তৃণমুল সদস্যবৃন্দ। প্রেসবিজ্ঞপ্তি