- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

মহিলা পরিষদের মোমবাতি প্রজ্বলন

স্টাফ রিপোর্টার
বাংলাদেশ মহিলা পরিষদ কেন্দ্রীয় কমিটির সদ্য প্রয়াত সভাপতি আয়শা খানম’র স্মৃতির প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে মোমবাতি প্রজ্বলন এবং ১ মিনিট নিরবতা পালন করেছে বাংলাদেশ মহিলা পরিষদ সুনামগঞ্জ জেলা শাখা। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শুক্রবার সন্ধ্যা সাড়ে ৫ টায় জেলা কেন্দ্রীয় শহীদ মিনারে এই কর্মসূচি পালন করে সংগঠনটি।
এসময় উপস্থিতি ছিলেন জেলা মহিলা পরিষদের সভাপতি গৌরি ভট্টাচার্য্য, সাধারণ সম্পাদক শরীফা আশ্রাফী সম্পা, অর্থ সম্পাদক মল্লিকা দাশ, লিগ্যাল এইড রাশিদা বেগম, সহ সভাপতি রঞ্জিতা রায়, ভারপ্রাপ্ত প্রশিক্ষণ সম্পাদক সবিতা বীর, সমাজ কল্যাণ সম্পাদক বিথী সরকার, ভারপ্রাপ্ত আন্দোলন সম্পাদক অমিতা রায়, জেলা উদীচী’র সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, জেলা যুব ইউনিয়নের সভাপতি মো. আবু তাহের মিয়া প্রমুখ।

  • [১]