‘সকল শ্রেণি পেশার নারীদের যুক্ত করি, অন্তর্ভুক্তিমূলক সংগঠন গড়ে তুলি’ প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলাদেশ মহিলা পরিষদের ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। মঙ্গলবার বিকাল ৪টায় সংগঠনের জেলা শাখার কার্যালয়ে অনুষ্ঠানের শুরুতেই জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলন করেন জেলা শাখার সাবেক সভাপতি শীলা রায় এবং সংগঠনের পতাকা উত্তোলন করেন জেলা শাখার সভাপতি গৌরী ভট্টাচার্য্য।
জেলা শাখার সভাপতি গৌরী ভট্টাচার্যের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক পাঞ্চালী চৌধুরীর সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, জেলা শাখার সাবেক সভাপতি শীলা রায়, সহ-সভাপতি সঞ্চিতা চৌধুরী, সাধারণ সম্পাদক শরীফা আশ্রাফী শম্পা, পৌর কাউন্সিলর শেলী চৌহান ময়না, জেলা উদীচীর সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম।
সভায় বক্তারা নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়া শাখাওয়াত হোসেন এবং নারী আন্দোলনের বলিষ্ট ভূমিকা পালনকারী প্রতিষ্ঠাতা সভাপতি কবি সুফিয়া কামালকে শ্রদ্ধাভরে স্মরণ করেন। বক্তারা বলেন, সকলকে মহিলা পরিষদের আদর্শ ও নীতিকে ধারণ করে সমাজের উন্নয়ন কার্যে এগিয়ে যেতে হবে।
সভার পূর্বে মোমবাতি প্রজ্জ্বলনের মাধ্যমে প্রতিষ্ঠাবার্ষিকীর উদ্বোধন ঘোষণা করেন শীলা রায়। প্রেস বিজ্ঞপ্তি