- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

মাইজবাড়িতে কৃষকলীগ নেতা খুন-শ্যালক গ্রেফতার

স্টাফ রিপোর্টার
সদর উপজেলার মাইজবাড়ী গ্রামে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে জুনেদ আহমদ (৩৮) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তিনি সদর উপজেলার মাইজবাড়ি গ্রামের আছদ্দর আলীর ছেলে এবং জেলা কৃষকলীগের সাবেক সহ প্রচার সম্পাদক। গত শুক্রবার রাতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ জুনেদ আহমদের শ্যালক আবদুল মতিনকে (৩২) গ্রেপ্তার করেছে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, শুক্রবার দিরাগত রাত সাড়ে ১২টার দিকে মাইজবাড়ি গ্রামের বদিপুর বাজারের একটি দোকান থেকে মোটরসাইকেলে করে বাড়ি ফেরার সময় দুর্বৃত্তরা তাকে উপর্যুপুরি ছুরিকাঘাত করে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে সুনামগঞ্জ সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় রাতে একই গ্রামের  
 বাসিন্দা জুনেদ আহমদের শ্যালক আবদুল মতিনকে আটক করে পুলিশ।
সদর থানার ওসি মোহাম্মদ শহিদুল্লাহ জানান, টাকাপয়সা নিয়ে মতিনের সঙ্গে জুনেদের বিরোধ ছিল। এর জের ধরে এ হত্যাকা- ঘটতে পারে। জুনেদ আহমদের মা বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। পুলিশ জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে।

  • [১]