মাইজভান্ডারী ভক্তবৃন্দের আয়োজনে বৃহস্পতিবার রাতে শহরের ষোলঘর স্টেডিয়াম মাঠে ঈদে মিলাদুন্নবী (সাঃ) উদযাপন উপলক্ষে ইসলামিক আজিমশ্শান মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মাহফিলে প্রধান অতিথি হিসাবে তশরীফ পেশ করেন রাসুলে পাক (রাঃ) এর ৩১ তম আওলাদ ত্বরীকায়ে মাইজভান্ডারিয়ার স্থলাভিষিক্ত আলহাজ্ব ছুফি হযরত মাওলানা সৈয়দ সাইফুদ্দীন আহমদ আল হাসানী ওয়াল হোসাইনী আল মাইজ ভান্ডারী। মাহফিলে সভাপত্বি করেন অ্যাড. আপ্তাব উদ্দিন মাইজভান্ডারী, স্বাগত বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা খলিফা শাহ ফজলুর রহমান আল মাইজভান্ডারী ও মাহফিল পরিচালনা করে আসাদ আলী আল মাইজভান্ডারী। – (প্রেস বিজ্ঞপ্তি)