- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

মাটি চাপায় ছাতকের পাথর শ্রমিকের মৃত্যু

ছাতক প্রতিনিধি
ছাতকের পাথর শ্রমিক বুদাই মিয়া (৩৫) শাহ আরেফিন টিলায় পাথর উত্তোলন করতে গিয়ে মাটি চাপায় মুত্যু ঘটেছে। সোমবার বিকেলে টিলা কেটে পাথর উত্তোলন করার সময় মাটি চাপায় তার মৃত্যু ঘটে। বুদাই মিয়া উপজেলার ইসলামপুর ইউনিয়নের বনগাঁও গ্রামের মৃত সিদ্দেক আলীর পুত্র। শাহ আরেফিন টিলায় পাথর খেকো আইয়ূব আলীর শ্রমিক হিসেবে কাজ করছিল বুদাই মিয়া।
কোম্পানীগঞ্জ উপজেলা চিকাডহর গ্রামের মৃত মনফর আলীর পুত্র আইয়ূব আলীসহ ৮জনের বিরুদ্ধে অবধৈবাবে পাথর উত্তোলন ও সূর্য্যখালী খাল ভরাটের অভিযোগে আইন সহায়তা কেন্দ্র আসকের পক্ষ থেকে সিলেট বিভাগীয় কমিশনার বরাবওে অভিযোগ দায়ের করেছে। কোম্পানীগঞ্জের শাহ আরেফিন টিলায় পাথর উত্তোলনে এর আগে আরো একাধিক ব্যক্তি প্রান হারিয়েছে। বুদাই মিয়ার মৃত্যু মধ্যদিয়ে এ তালিকায় আরো একজন যুক্ত হল। পুলিশের চোখ ফাঁকি দিতে পাথর খোকেরা বুদাই মিয়ার মৃতদেহ ঘটনাস্থল থেকে ছাদকের বনগাঁও গ্রামের নিজবাড়িতে নিয়ে আসা হয়।  

  • [১]