ছাতক প্রতিনিধি
ছাতকে আমির হোসেন (২০) নামের এক মাতাল পুত্রকে পুলিশে দিয়েছেন নির্যাতিত মা-বাবা। মঙ্গলবার দুপুরে জাউয়া পুলিশ তদন্ত কেন্দ্রে তাকে সোপর্দ করা হয়। আমির হোসেন সিংচাপইড় ইউনিয়নের জিয়াপুর গ্রামের আব্দুল হকের পুত্র। মা-বাবার অভিযোগ আমির হোসেন
মদ-গাঁজা পান করে নেশাগ্রস্থ হয়ে পড়েছে। প্রায়ই মাতাল অবস্থায় বাড়িতে এসে সে পরিবারের লোকজনদেরকে অত্যাচার-নির্যাতন করতো। আমির হোসেনকে নেশা পান করা থেকে বিরত রাখতে বহুবার চেষ্টা করে ব্যর্থ হয়েছেন তার মা-বাবা। অবশেষে সন্তানের মঙ্গলের জন্য বাধ্য হয়ে তার মা-বাবা তাকে আইনের কাছে সমর্পন করেছেন। মঙ্গলবার দুপুরে আমির হোসেনকে হাত-পা বেঁধে জাউয়া পুলিশ তদন্ত কেন্দ্রে সোপর্দ করেন তার মা-বাবা ও স্বজনরা।