- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

মাদকদ্রব্য অধিদপ্তরের অভিযানে মদ আটক

কামরান আহমেদ
বিশ্বম্ভরপুর উপজেলার খিদ্দিরপুর (উওরপাড়া) এলাকায় ৪৬৫ বোতল বিদেশি মদ আটক করা হয়েছে। বুধবার রাতে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয় এ অভিযান চালায়। অভিযানকালে মাদক ব্যবসায়ীরা পালিয়ে যায়। পরে খিদ্দিরপুর গ্রামের আদাই মিয়ার ছেলে মঞ্জুর আলী (৪৮), মৃত জামাল উদ্দিনের ছেলে আশিক নুর (২৬)কে আসামী করে মামলা রুজু করা হয়।
জেলা মাদকদ্রব্য   নিয়ন্ত্রণ কার্যালয় গোপন সংবাদের ভিত্তিতে একটি রেইডিং টিম গঠন করে খিদ্দিরপুর এলাকায় এ অভিযানের নেতৃত্ব দেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়ের পরিদর্শক মো. শোয়েব আহমদ চৌধুরী।

  • [১]