- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

মাদকদ্রব্য পরিবহনের অভিযোগে প্রাইভেট কার আটক

ছাতক প্রতিনিধি
ছাতকে মাদকদ্রব্য পরিবহনের অভিযোগে একটি প্রাইভেট কার আটক করেছে পুলিশ। শনিবার সন্ধ্যায় জাউয়াবাজার থেকে এ প্রাইভেট কার(নং চট্ট-মেট্রো-০২-১৪১৩) আটক করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে জাউয়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই শফিকুল ইসলাম কারটিকে আটকের চেষ্টা করলে চালক জাউয়াবাজার প্রধান সড়কে গাড়িটি রেখে পালিয়ে যায়। পরে পুলিশ প্রাইভেট কারটিকে তদন্ত কেন্দ্রে পুলিশ হেফাজতে জব্দ করে রাখে।

  • [১]