- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

মাদকের বিরুদ্ধে চিত্রাঙ্কন

লিপসন আহমেদ
‘শিশু ও যুবাদের প্রতি মনযোগ দেয়াই হলো তাদের নিরাপদ বেড়ে উঠার প্রথম পদক্ষেপ’ প্রতিপাদ্যকে সামনে রেখে আগামী ২৬ জুন পালিত হবে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস। এ উপলক্ষ্যে মঙ্গলবার সকালে জেলা ঐতিহ্য জাদুঘর প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় চিত্রাঙ্কংন প্রতিযোগিতা।
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়ের আয়োজনে চিত্রাংকন প্রতিযোগিতা অংশগ্রহণ করে বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীরা।
এসময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মন্জুর মোহাম্মদ শাহরিয়ার।
এছাড়াও উপস্থিত ছিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়ের পরিদর্শক সুয়েব আহমদ চৌধুরী, এস আই রবিউল্লা প্রমুখ।  অতিরিক্ত জেলা প্রশাসক মন্জুর মোহাম্মদ শাহরিয়ার বলেন, আমাদের সুনামগঞ্জের ছেলে মেয়েরা লেখাপড়া, খেলাধুলা, সাংস্কৃতি সব দিক দিয়ে অনেক এগিয়ে আছে। যারা ছবি আঁকে তাদের মধ্যে সৃষ্টিকর্তা অন্যরকম প্রতিভা দিয়েছেন।

  • [১]