ধর্মপাশা প্রতিনিধি
মাদক ও সন্ত্রাসমুক্ত ধর্মপাশা চাই- এই স্লোগানকে সামনে রেখে ধর্মপাশা গ্রামবাসীর সাথে স্থানীয় গণ্যমান্য ও সুশীল সমাজের ব্যক্তিবর্গের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা ১১টায় ধর্মপাশা প্রামের মসজিদ রোডস্থ বাচ্চু মিয়ার বাড়ির সামনে গ্রামবাসী এ মতবিনিময় সভার আয়োজন করে। এতে ধর্মপাশা গ্রাম জামে মসজিদের সভাপতি অ্যাড. আব্দুল আজিজ চৌধুরীর সভাপতিত্বে ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মজিবুর রহমানের পরিচালনায় বক্তব্য দেন, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি ফখরুল ইসলাম চৌধুরী, সাধারণ সম্পাদক শামীম আহমেদ বিলকিস, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কাজী মাজহারুল হক, যুগ্ন সাধারণ সম্পাদক ফজলুল হক নয়ন, ধর্মপাশা সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তোঘলক আহমেদ, অবসরপ্রাপ্ত সার্জেন্ট আফজলুর রহমান আজাদ পিকে, আওয়ামী লীগ নেতা হাবিবুল্লাহ তালুকদার, নাজিম উদ্দন, উপজেলা যুবলীগের সহ সভাপতি মাঈন উদ্দিন, উপজেলা জাতীয় শ্রমিক লীগের সহ সভাপতি এনামুল হক জোহা, সদর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক মুশফিকুর রহমান চৌধুরী সোহাগ, সদর ইউনিয়ন যুবলীগের যুগ্ন সাধারণ সম্পাদক শামীম আহমেদ, বিএনপি নেতা সাইনুল ইসলাম।
বক্তারা প্রত্যেকেই ধর্মপাশা গ্রামের বাসিন্দা। তাঁরা বলেন, ধর্মপাশা গ্রামের কোথাও মাদক বিক্রি করতে দেওয়া হবে না। যারা মাদক ব্যবসা ও সেবনের সাথে জড়িত তারা যেন মাদক ব্যবসা ও সেবন ছেড়ে দিয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসে তাদের প্রতি সেই আহ্বান জানান এবং রাতের বেলায় গ্রামের ভিতর কোনো বহিরাগত প্রবেশ করতে না পারে সেদিকে গ্রামবাসীকে সর্তক থাকার জন্য অনুরোধ জানানো হয়। তারপরও যদি তারা স্বাভাবিক জীবনে ফিরে না আসে তবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।