- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

মাদক বন্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে -মিসবাহ

স্টাফ রিপোর্টার
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন ও মাদকমুক্ত বিশ্বম্ভরপুর উপজেলা গড়ার লক্ষ্যে মাদকবিরোধী প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকালে প্রধান অতিথি হিসেবে প্রীতি ফুটবল ম্যাচের উদ্বোধন করেন জাতীয় সংসদের বিরোধী দলীয় হুইপ অ্যাড. পীর ফজলুর রহমান মিসবাহ।
জেলা প্রশাসন ও জেলা মাদকদ্রব্য অধিদফতরের আয়োজনে বিশ্বম্ভরপুর উপজেলার পলাশ উচ্চ বিদ্যালয় মাঠে সুনামগঞ্জ সদর উপজেলা একাদশ মুখোমুখি হয় বিশ্বম্ভরপুর উপজেলা একাদশের। খেলায় ১-০ গোলে সদর উপজেলাকে হারায় বিশ্বম্ভরপুর উপজেলা।
খেলা শেষে মাদক বিরোধী আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয় সংসদের বিরোধী দলীয় হুইপ ও সুনামগঞ্জ ৪ আসনের সাংসদ সদস্য অ্যাড. পীর ফজলুর রহমান। তিনি বলেন, আইন দিয়ে মাদক বন্ধ করা সম্ভব না। মাদক বন্ধ করতে হলে আগে আমাদের সবাইকে সচেতন হতে হবে। সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। শুধু তাই নয় অভিভাবকদেরও সচেতন হতে হবে।
তিনি বলেন, সুনামগঞ্জে আমরা সকল মানুষ ভালবাসার বন্ধনে আবদ্ধ। দয়া করে কেউ যদি কোন গুজব ছড়ায় তাহলে সেই গুজবে কান না দিয়ে পুলিশকে জানাবেন।
আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো.জাহাঙ্গীর হোসেন, সিভিল সার্জন ডা. শামস উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) জয়নাল আবেদীন, সুনামগঞ্জ সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা ইমরান শাহারিয়ার, সিলেট মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়ের অতিরিক্ত পরিচালক জাহিদ হোসেন মোল্লা, বিশ্বম্ভরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান সফর উদ্দিন, পলাশ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল কাইয়ূম। পরে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।

এদিকে পলাশ বাজার সড়ক ও জনপদের রাস্তার পয়েন্টে হাওর বৃত্ত গোলচত্বর নামক উদ্বোধন করেন সুনামগঞ্জ-৪ আসনের সংসদ ও বিরোধী দলীয় হুইপ এড. পীর ফজলুর রহমান মিসবাহ্। এরপর উপজেলা সদরে জয় বাংলা চত্বর, উপজেলা কেন্দ্রীয় শহিদ মিনার, উপজেলা প্রেসক্লাব ও হাওর বিলাশ, হাওর ভিউ পরিদর্শন করেন।

  • [১]