দু’টি পাতা একটি কুঁড়ি খ্যাত দেশের চা-শিল্পের রাজধানী সিলেট বিভাগের অন্যতম পর্যটন কেন্দ্র মাধবকুন্ড জলপ্রপাতে নবীণ ও প্রবীণের অংশগ্রহণে আনন্দঘন পরিবেশে যুগান্তর সুনামগঞ্জ স্বজন সমাবেশের বর্ষবরণ পালন করেছে। তাহিরপুর উপজেলার যুগান্তর স্বজন সমাবেশের আয়োজনে মাধবকুন্ডে রোববার দিনব্যাপি বর্ষবরণ অনুষ্ঠানে সার্বিক সহযোগিতা করেন মৌলভীবাজারের স্বজনরা।
সকাল ১০টায় মাধবকুন্ড পর্যটন রেষ্টুরেন্টে কেক কাটার মধ্যদিয়ে ইংরেজী নববর্ষ ২০১৭ সালকে বরণ করে নেন তাহিরপুরের স্বজনরা। এ সময় দৈনিক যুগান্তরের স্টাফ রিপোর্টার এবং স্বজন সমাবেশের উপদেষ্টা হাবিব সরোয়ার আজাদ, যুগান্তরের বড়লেখা প্রতিনিধি ও স্বজন উপদেষ্টা আবদুর রব, উপদেষ্টা আবদুল আজিজ, স্বজন সভাপতি শাহজাহান সিরাজ, তাহিরপুর স্বজন সমাবেশের সভাপতি সাইফুল ইসলাম সোহেল, মহিলা ও শিশু বিষয়ক সম্পাদক মনোয়ারা আজাদ, স্বজন আবুল হাসনাত তপু, শিহাব সরোয়ার শিপু, পরশমণি আহমেদ ফরহাদ, তাসনিন সরোয়ার আনিকা, আশিকুর রহমান আলবি, তাহমিন সরোয়ার আদ্রিতা, আলম শেখ, বড়লেখা স্বজন সমাবেশের ধর্ম বিষয়ক সম্পাদক কাজী মস্তুফা উদ্দিন, মহিলা ও শিশু বিষয়ক সম্পাদক জান্নাত জেবা, স্বজন শাহনেওয়াজ সিরাজ তায়েব, সাংবাদিক এজে লাভলু ইসতিয়াক সিরাজ তালহা, নজরুল ইসলাম হোসেন, ব্যবসায়ী মমিন উদ্দিন প্রমুখ।