- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

মাধ্যমিক শিক্ষকদের সক্ষমতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার
উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্পের আওতায় শিক্ষার গুণগতমান বৃদ্ধিকল্পে মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত গণিত ও ইংরেজী বিষয়ের শিক্ষকদের সক্ষমতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
সুনামগঞ্জ সদর উপজেলা পরিষদের বাস্তবায়নে ও স্থানীয় সরকার বিভাগ ও জাইকার সহায়তায় বৃহস্পতিবার সকালে সদর উপজেলা মিলনায়তনে প্রশিক্ষণের উদ্ধোধন করেন সদর উপজেলা নির্বাহী অফিসার ইমরান শাহারীয়ার।
এসময় উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার ভাইস চেয়ারম্যান নিগার সুলতানা কেয়া, অ্যাডভোকেট আবুল হোসেন, মাধ্যমিক শিক্ষা অফিসার অশোক রঞ্জন পুরকায়স্থ প্রমুখ। প্রশিক্ষণে ৪০ জন শিক্ষক অংশগ্রহণ করছেন।

  • [১]