- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

মানবতা

রোকেস লেইস
মানবতা’ মাদল মৃদঙ্গে মাতায় মহা মাতম
পৃথিবীব্যাপী প্রখর প্রাবল্যে প্রবহমান
জটিল জৌলুসে জড়ানো জবর জজবা
আখেরে আঁকড়ে, আহা আকুল আতঙ্ক
 
অবাধ অবোধ অবদমনে অবশ অবাক
হায়, হায়েনার হাসিতে হয় হতচকিত
স্বপ্নের সাম্পানে সাম্যবোধ সাম্যবাদ
নিত্য নিমগ্ন, নিঃশেষিত নিরত নিগৃহীত।
                                                                     ২৮০৮১৭

  • [১]