- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

মানবাধিকার কমিশনের মানববন্ধন

স্টাফ রিপোর্টার
ভাটির জনপদ সুনামগঞ্জকে দূর্গত এলাকা ঘোষণা ও পাউবো কর্মকর্তা ঠিকাদারদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন করেছে জেলা মানবাধিকার কমিশন। শনিবার সকালে আলফাত স্কয়ারে মানববন্ধনে বক্তব্য রাখেন দ. সুনামগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান তৈয়িব্যুর রহমান চৌধুরী, সুনামগঞ্জ পৌরসভার সাবেক কাউন্সিলার মো. মনির উদ্দিন, সাবেক কাউন্সিলর শামীম চৌধুরী সামু, মহিলা কাউন্সিলর শেলী চৌহান ময়না, সাংস্কৃতিক ব্যক্তিত্ব অরুন তালুকদার, জেলা মানবাধিকার কমিশনের সহ-সভাপতি মো. ফজলুল হক, মাও. এমদাদুল হক, সাধারণ সম্পাদক সাংবাদিক আল-হেলাল, যুগ্ম সম্পাদক সাইফুল আলম ছদরুল, রেজাউল করিম চৌধুরী, সাংগঠনিক সম্পাদক দুলাল মিয়া, মো. শফিকুল ইসলাম, প্রচার সম্পাদক সাংবাদিক রাজু আহমেদ  রমজান, সহ প্রচার সম্পাদক দিলাল আহমদ, অর্থ সম্পাদক সিরাজুল ইসলাম শ্যামল, সাংবাদিক জাহাঙ্গীর আলম, দপ্তর সম্পাদক লিপন বৈদ্য, সদর উপজেলা কমিটির সভাপতি আব্দুল কাদির শান্তি মিয়া, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম পলাশ, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নাজমুল ইসলাম সাজু, সাংবাদিক ফরিদ মিয়া, পৌর কমিটির সভাপতি জাকারিয়া জামান তানভীর, সহ-সভাপতি রোয়েব চৌধুরী, সাধারণ সম্পাদক শাকিল আহমদ, দপ্তর সম্পাদক সিহাব আহমদ ও অর্থ সম্পাদক হাসান মো. মোহাইমিন মুসা প্রমুখ।  
মানববন্ধন শেষে ১৪ দফা দাবী বাস্তবায়নের জন্য প্রধানমন্ত্রী বরাবরে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে একটি স্মারকলিপি প্রদান করেন নেতৃবৃন্দ।
পরে মুক্তিযোদ্ধা সংসদের সুনামগঞ্জ জেলা ইউনিটের সাবেক কমান্ডার ও বাংলাদেশ মানবাধিকার কমিশন জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি অবসরপ্রাপ্ত সেনা সদস্য হাজী কেবি রশিদ’র আত্মার মাগফেরাত ও মরহুমের শোকাহত পরিবারবর্গের প্রতি সমবেদনা জানানো হয়।

  • [১]