ছাতক প্রতিনিধি
বাংলাদেশ মানবাধিকার কাউন্সিল ছাতক উপজেলা শাখার সাধারণ সম্পাদক মোহাম্মদ ইমাম হাসানকে সংগঠন থেকে বহিস্কার করা হয়েছে। ছাতক উপজেলার চরমহল্লা ইউনিয়ন কমিটি অবৈধভাবে গঠন ও সংস্থার নামে ভূয়া আইডি কার্ড তৈরি ও বিতরণ করায় তাকে সংগঠন থেকে বহিস্কার করা হয়।
বাংলাদেশ মানবাধিকার কাউন্সিলের চেয়ারম্যানের নির্বাহী আদেশে সংগঠনের চীফ কো-অর্ডিনেটর খন্দকার ইকবাল হোসেনের গত ২৮ নভেম্বর স্বাক্ষরিত এক পরিপত্রে তাকে উপজেলা শাখার সাধারণ সম্পাদক পদ থেকে বহিস্কার করা হয়েছে বলে জানা গেছে।