মানবাধিকার দিবস উপলক্ষে সুনামগঞ্জে মানবাধিকার সংগঠন অধিকার’র উদ্যোগে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার শহরের শহীদ মিনার থেকে র্যালিটি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পৌরবিপণি মার্কেটে আলোচনা সভায় মিলিত হয়।
অধিকারের সুনামগঞ্জ জেলা আহবায়ক মুহাম্মদ আমিনুল হকের পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক লতিফুর রহমান রাজু, সাংবাদিক মাহতাব উদ্দিন তালুকদার, মাসুম হেলাল, সুনামগঞ্জের সময়ের সম্পাদক সেলিম উদ্দিন আহমদ তালুকদার।
র্যালি ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন-সুনামগঞ্জ সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বদরুল কাদির শিহাব, সাংবাদিক মাহবুবুর রহমান পীর, পৌর কাউন্সিলর চঞ্চল কুমার লৌহ, যুব নেতা তারিক হাসান দ্উাদ, মানবাধিকার কর্মী অ্যাড. কামাল উদ্দিন, নূরুল হাসান আতাহের, বিএনপি নেতা মনির উদ্দিন মনির, জেলা বঙ্গবন্ধু সৈনিক লীগের সভাপতি মেহেদী হাসান চৌধুরী রাসেল, সাধারণ সম্পাদক রিংকু চৌধুরী, ছাত্রদল নেতা রায়হান উদ্দিন, মানবাধিকারকর্মী আব্দুল কাইয়ূম,ছাত্রলীগ নেতা দূর্জয় পুরকায়স্থ, সৈনিক লীগ নেতা শামীম আহমদ,কলেজ শিক্ষার্থী খালেদা আক্তার শাখী, শহীদ নূর প্রমুখ।
এদিকে আন্তর্জাতিক মানবাধিকার দিবস পালন করেছে বাংলাদেশ মানবাধিকার কমিশন। শনিবার দুপুরে শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাঠাগার মিলনায়তনে এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বদরুল কাদির শিহাব।
কমিশনের জেলা কমিটির সিনিয়র সহ-সভাপতি কবি জসীম উদ্দিন দিলীপের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, বাংলাদেশ মানবাধিকার কমিশনের উপদেষ্টা অ্যাড. মফস্বির মিয়া, সনাক সভাপতি গোলাম কিবরিয়া, বাংলাদেশ মানবাধিকার কমিশন জেলা শাখার সহ-সভাপতি ফজলুল হক, সাধারণ সম্পাদক সাংবাদিক আল-হেলাল, যুগ্ম সম্পাদক দৈনিক সুনামগঞ্জের সময় পত্রিকার সম্পাদক সেলিম আহমদ, সুনামগঞ্জ পৌরসভার সংরক্ষিত ওয়ার্ডের কাউন্সিলর শেলী চৌহান ময়না, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান অ্যাড. হেলিনা বেগম, মোল্লাপাড়া ইউনিয়ন পরিষদের মহিলা সদস্যা রওশন আরা আক্তার, সাজিবুন আক্তার,সামছুন নাহার বেগম, কুরবাননগর ইউনিয়ন পরিষদের সদস্যা করিমুন্নেছা বেগম, নমিতা রানী দেব, করফুল নেছা, লক্ষণশ্রী ইউনিয়ন পরিষদের সদস্যা ময়না বেগম,আমিনা বেগম, শাহেদা বেগম,জাহাঙ্গীরনগর ইউনিয়নের ইউপি সদস্যা ফাতেমা বেগম, শাহেরা বেগম, আনোয়ারা বেগম,জেলা কমিশনের যুগ্ম সম্পাদক সাইফুল আলম ছদরুল,জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক প্রপেসর দুলাল মিয়া, শফিকুল ইসলাম,সদর উপজেলা শাখার সভাপতি আব্দুল কাদির শান্তি মিয়া, সহ-সভাপতি আনোয়ারুল হক,সাবেক পৌর কাউন্সিলর শামীম চৌধুরী শামু,আবু তাহের,সাধারন সম্পাদক সিরাজুল ইসলাম পলাশ, যুগ্ম সম্পাদক শিক্ষক নেত্রী তামান্না আক্তার,শাহনুর মিয়া ভান্ডারী,পৌর কমিটির সভাপতি জাকারিয়া জামান তানভীর, সহ-সভাপতি আব্দুল কাশেম আকন্দ,নবেন্দু তালুকদার, রুয়েব চৌধুরী,সাধারণ সম্পাদক শাকিল আহমেদ,সাংগঠনিক সম্পাদক সানজিদা নাসরিন দিনা ডায়না, মহিলা সম্পাদিকা বিউটি আক্তার ও অর্থ সম্পাদক মহসিন উদ্দিন চৌধুরী রুবিন প্রমুখ। (প্রেস বিজ্ঞপ্তি)