স্টাফ রিপোর্টার
এমপি অ্যাড. পীর ফজলুর রহমান মিসবাহ বলেছেন,‘ মাটির টানে মানুষ রাজনীতিতে জড়ায়। এই অঞ্চলের মানুষের কল্যাণে নিজেকে নিয়োজিত রাখার চেষ্টা করছি। রাজনীতিকে এখন বিত্ত-বৈভব অর্জনের হাতিয়ারে রূপান্তর করার প্রবণতা চলছে। রাজনীতি মানুষের জন্য করতে হয়। তিনি বলেন, এমপি হওয়ার পর থেকে টিআর, কাবিখা, কাবিটা থেকে দুই পয়সাও কমিশন নেই নি। গরিব মানুষের হক আত্মসাৎ করিনি। রাজনীতির নামে অর্থ আত্মসাৎ করে ঢাকায় বসে ভোগ-বিলাসের জীবনযাপন আমি করি না। আমি এই এলাকার মাটির সন্তান। এটাই আমার চিরস্থায়ী ঠিকানা। তাই আসুন, ভোগের নয়, ত্যাগের রাজনীতি করে জনগণের কল্যাণ সাধান করি।’ শুক্রবার বিকালে বিশ্বম্ভরপুর উপজেলার বাদাঘাট( দ:) ইউনিয়ন শাখা জাতীয় পার্টির উদ্যোগে বসন্তপুর বাজারে আয়োজিত এক জনসভায় তিনি এসব কথা বলেন।
৪নং ওয়ার্ড বাদাঘাট (দ:) ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি জালাল উদ্দিনের সভাপতিত্বে জনসভায় বক্তব্য রাখেন- বিশ্বম্ভরপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুর রহমান মাষ্টার,জেলা জাতীয় পার্টি নেতা হাজী হেলাল, বিশ্বম্ভরপুর উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা কালাম,সাংগঠনিক সম্পাদক আব্দুল কাদির, জাতীয়পার্টি নেতা হাবিলদার মোশের্দ মিয়া, সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী এরশাদ আহমদ,ডা. মোর্শেদ মিয়া প্রমূখ।