মানুষের জন্য মানুষ ফাউন্ডেশন (ইউ.কে) এর উদ্যোগে ত্রাণ বিতরণ করা হয়েছে। রবিবার দুপুরে মরহুম জননেতা আলফাত উদ্দিন আহমদ মুক্তার সাহেবের গ্রামের বাড়ি দ.সুনামগঞ্জ উপজেলার মুক্তাখাই গ্রামে ত্রাণ বিতরণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান নুরুল হুদা মুকুট।
এসময় উপস্থিত ছিলেন, আওয়ামী লীগ নেতা শংকর দাস, শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাঠাগারের সাধারণ সম্পাদক অ্যাড. সালেহ আহমদ, জুয়েল আহমদ লিটন, অ্যাড.এনাম আহমদ, মুজিবুর রহমান, মিজানুর রহমান প্রমুখ।
এাণ বিতরণের পূর্বে সুনামগঞ্জ জেলা পরিষদ
চেয়ারম্যান নুরুল হুদা মুকুট বলেন, মুক্তার সাহেবের গ্রামে আসতে পেরে আমি গর্বিত। তিনি আমাকে রাজনীতিতে এনেছেন, রাজনীতি শিখিয়েছেন। ভবিষ্যতে এ গ্রামের জন্য আমি কাজ করে যাবো। এসময় তিনি প্রবাসীদের ত্রাণ বিতরণের উদ্যোগকে স্বাগত জানান।
উল্লেখ্য, ইংল্যান্ড প্রবাসীদের উদ্যোগে মানুষের জন্য মানুষ ফাউন্ডেশন গঠিত হয়। তাদের উদ্যোগে ১ম পর্বে ১৬৫ টি পরিবারকে চাল, ডাল, তেল, চিনি, আটা, ময়দা প্রভৃতি ত্রাণ প্রদান করা হয়। ২য় পর্বে অচিরেই আরেক দফা ত্রাণ বিতরণ করা হবে।