- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

‘মানুষের জীবনযাত্রার সাথে আবহাওয়া অঙ্গাঙ্গিকভাবে জড়িত’

আকরাম উদ্দিন
নরওয়ের বারগেন বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর দ্য স্টাডি অব  দ্য সাইন্স এন্ড হিউমেনিটিস এর প্রফেসর ড. মেথিয়াস কায়সার বলেছেন, ‘সিলেট বিভাগের মানুষের জীবনযাত্রার সাথে আবহাওয়ার নানাদিক অঙ্গাঙ্গিকভাবে জড়িত। বিশেষ করে সুনামগঞ্জের ভাটি এলাকায় ধান, মাছ, সবজি, ফল ইত্যাদি খাদ্য উৎপাদন এবং নানা কাজ-কর্মের সাথে আবহাওয়ার সম্পর্ক জড়িত রয়েছে। আবহাওয়া সম্পর্কে জ্ঞান রাখা প্রতিটি নাগরিকের প্রয়োজন। আমরা সকল নাগরিকরাই দায়িত্ব নিয়ে জানতে হবে আবহাওয়া ও জলবায়ুর সকল বিষয়। আমাদের নরওয়ে বিজ্ঞানীদের কিছু জ্ঞান আছে, বাংলাদেশের  বিজ্ঞানীদেরও কিছু জ্ঞান আছে। আমরা এক সাথে আবহাওয়া ও জলবায়ু বিষয়ে কাজ করতে চাই। আন্তরিকতার সাথে কাজ করলে আবহাওয়ার প্রতিকুলতা অনেকটা অনুকূলে আনার  বিভিন্ন উপায় বের করা সম্ভব হবে।
তিনি বলেন, ‘ সিনিয়র বিজ্ঞানী হিসাবে পৃথিবীর কয়েকটি দেশে কাজ করেছি। কিন্তু সুনামগঞ্জের সিটিজেন সাইনটিসদের কাজের অভিজ্ঞতা দেখে অবাক হয়েছি। এখানকার সিটিজেন সাইনটিসরা আবহায়া ও জলবায়ু বিষয়ে অনেক জ্ঞান রেখেছেন। এই গবেষণা কাজের চর্চা রাখলে দেশ তথা বিশ্ব অনেক দূর এগিয়ে যাবে।’
গবেষণা প্রকল্প ট্রাক্স এর আয়োজনে শহরের এলজিইডি মিলনায়তনে বৃহস্পতিবার বিকালে নাগরিক বিজ্ঞানীদের নিয়ে সিলেট বিভাগের আবহাওয়া ও জলবায়ুর ধরণ ও স্থানীয় জনগণের উপর তার প্রভাব বিষয়ে দুইদিন ব্যাপী কর্মশালার সমাপনী দিনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিশেষ অতিথির বক্তব্যে নরওয়ের বারগেন বিশ্ববিদ্যালয়ের ড. স্কট ব্রেমার বলেন, ‘আমরা বাংলাদেশে এমন পদ্ধতিতে আবহাওয়া ও জলবায়ু নিয়ে গবেষণা করেছি। এটা আমরাই প্রথম করেছি। আমাদের এই গবেষণার ফলাফল জানার জন্য পৃথিবীর মানুষ তাকিয়ে আছে। নাগরিক বিজ্ঞানীরা গবেষণার চর্চা রাখলে আরো এগিয়ে যাওয়া সম্ভব হবে।’
ড. এন ব্লানচেড বলেন, ‘বাংলাদেশের মানুষ খুবই মিশুক স্বভাবের। তাঁরা অতিসহজে মানুষকে ভালবাসতে পারেন। মায়ার বন্ধনে আবদ্ধ করে নিতে পারেন। হাওর-বাওর অধ্যুষিত সুনামগঞ্জ জেলার প্রকৃতি খুবই ভাল লেগেছে। আমার মনে হয় দুই দিনের সম্পর্কটি দীর্ঘদিনের সম্পর্কে পরিণত হয়েছে। আমি ভালবাসি বাংলাদেশের মানুষকে ও প্রকৃতিকে।’
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং টেকনোলজি প্রফেসর ড. এ.কে.এম. সাইফুল ইসলাম, ময়মনসিংহ জেলার বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের এফেয়ার কালচারাল বিভাগের প্রফেসর ড. মুহাম্মদ মাহফুজুল হক (রিপন), বাংলাদেশ সেন্টার ফর এডভান্সড স্টাডিজ সিনিয়র রিচার্জ অফিসার জাকিয়া নাজনীন।
এছাড়াও বক্তব্য রাখেন শিক্ষক ইসমাইল হোসেন, সাংবাদিক আকরাম উদ্দিন ও অঞ্জন পুরকায়স্থ।
নরওয়ে সরকারের অর্থে পরিচালিত কর্মশালায় সদর উপজেলার ও জামালগঞ্জ উপজেলার ২০ জন নাগরিক কর্মশালায় অংশ নেন।

  • [১]