- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

মানুষের ভাগ্য পরির্বতন করতে চায় কমিউনিস্ট পার্টি

স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জে অক্টোবর বিপ্লব শতবার্ষিকী উদ্যাপন পরিষদের উদ্যোগে বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকালে সুনামগঞ্জ পৌরসভা মঞ্চে এই সমাবেশ হয়।
অক্টোবর বিপ্লব শতবার্ষিকী উদ্যাপন কমিটির আহ্বায়ক রমেন্দ্র কুমার দে মিন্টুর সভাপতিত্বে ও জেলা সিপিবির   
 সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এনাম আহমদের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন, সিপিবির কেন্দ্রীয় সম্পাদক ম-লীর সদস্য আব্দুল্লা আল কাফি রতন। সমাবেশে এছাড়াও বক্তব্য দেন- জেলা উদীচীর সভাপতি শীলা রায়, জেলা সিপিবির সভাপতি চিত্তরঞ্জন তালুকদার, জেলা খেলাঘর আসরের সভাপতি বিজন সেন রায়, জেলা মহিলা পরিষদের সহ-সভাপতি সঞ্চিতা চৌধুরী, গণতান্ত্রিক আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট রুহুল তুহিন, জেলা উদীচীর সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, সাবেক ছাত্রনেতা শাহ্জালাল সুমন, জেলা যুব ইউনিয়ন নেতা আবু তাহের, জেলা ছাত্র ইউনিয়নের সভাপতি তারেক চৌধুরী প্রমুখ।
সিপিবির কেন্দ্রীয় সম্পাদক ম-লীর সদস্য আব্দুল্লা আল কাফি রতন বলেন, ‘দেশে রাজনৈতিক বৃহৎ দুই জোটের একজোটে আছে রাজাকার, আরেক জোটে স্বৈরাচার, এই দুই জোটের নেতারা দেশের মানুষের কথা চিন্তা করে না, এই অবস্থায় বাম গণতান্ত্রিক সকল রাজনৈতিক শক্তির বিকল্প জোট গড়ে তোলা এবং সকল নির্যাতিত-সুবিধা বঞ্চিত মানুষ ঐক্যবদ্ধভাবে বাম বিকল্প শক্তির পতাকাতলে সমবেত হওয়া সময়ের দাবি। সকল কমিউনিস্ট যদি ঐক্যবদ্ধ হয়ে লড়াই করি, তাহলে বাংলাদেশের মানুষের ভাগ্য পরির্বতন করা সম্ভব হবে। কমিউনিস্ট পার্টি ক্ষমতায় যেতে চায় না, মানুষের ভাগ্য পরির্বতন করতে চায়। ১৯৭১ সালে ৩৭ শতাংশ মানুষ ভূমিহীন ছিল আজকে ৬৭ শতাংশ মানুষ ভূমিহীন, এটার জবাব দিন। জনগণ এটার জবাব চায়।’
তিনি হাওরাঞ্চলের সুবিধা বঞ্চিত কৃষকদের পাশে সকল বামপন্থি কর্মীদের দাঁড়ানোর আহ্বান জানান।

  • [১]