- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

`মানুষ আকর্ষণের অসাধারণ গুণ ছিল তাঁর’

দিরাই প্রতিনিধি
দিরাই ও শাল্লা উপজেলায় নানা আয়োজনে জাতীয় নেতা সুরঞ্জিত সেনগুপ্তের তৃতীয় মৃত্যুবার্ষিকী পালন করা হয়েছে। উপজেলা আওয়ামীলীগ, সুরঞ্জিত সেনগুপ্ত স্মৃতি পরিষদ ও দিরাই প্রেসক্লাবসহ বিভিন্ন সামাজিক সংগঠন নানা কর্মসূচির মাধ্যমে দিবসটি পালন করে। দিরাইয়ে প্রয়াত এই রাজনীতিকের স্মরণসভায় বক্তারা বলেছেন, ‘তিনি রাজনীতির কবি ছিলেন, মানুষকে আকৃষ্ট করার অসাধারণ গুণ ছিল তাঁর।’
প্রয়াত সুরঞ্জিত সেন গুপ্তের মৃত্যুবার্ষিকী উপলক্ষে বুধবার সকাল ৮ টায় দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। বেলা ১১ টায় উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে প্রয়াত সুরঞ্জিত সেন গুপ্তের সহধর্মিনী এলাকার সাংসদ ড. জয়া সেনগুপ্তার নেতৃত্বে শোকর‌্যালি বের হয়। র‌্যালিটি পৌর সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয় প্রাঙ্গণে এসে শেষ হয়। এখানে দলীয় নেতাকর্মীরা সুরঞ্জিত সেন গুপ্তের সমাধিতে পুস্পস্তবক অর্পণ করেন।
এছাড়াও দিরাই প্রেসক্লাব, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড, দিরাই বাজার মহাজন সমিতি, সুরঞ্জিত সেনগুপ্ত মহিলা কলেজ, সুরঞ্জিত সেনগুপ্ত পলি টেকনিক ইন্সস্টিটিউট, বঙ্গবন্ধু ফাউন্ডেশনসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠন প্রয়াতের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে।
দুপুরে উপজেলা গণমিলনায়তনে স্মরণসভা অনুষ্ঠিত হয়। উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে অনুষ্ঠিত স্মরণসভায় সভাপতিত্ব করেন সংগঠনের উপজেলা সভাপতি আছাব উদ্দিন সরদার।
উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিকাশ রায়ের সঞ্চালনায় স্মরণসভায় প্রধান অতিথি’র বক্তব্য দেন ড. জয়া সেনগুপ্তা এমপি। এছাড়াও বক্তব্য রাখেন- উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রদীপ রায়, সহ-সভাপতি সিরাজ উদ দৌলা তালুকদার, আ্যডভোকেট সোহেল আহমদ, প্রেসক্লাব সভাপতি হাবিবুর রহমান তালুকদার, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মোশাররফ মিয়া, সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান হাফিজুর রহমান তালুকদার, লুৎফুর রহমান এওর মিয়া, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট অভিরাম তালুকদার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোহন চৌধুরী, মহিলা ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট রিপা সিনহা, দিরাই পৌরসভার প্যানেল মেয়র বিশ^জিৎ রায়, ইউপি চেয়ারম্যান রেজুয়ান খান, শিবলী আহমেদ বেগ, এহসান চৌধুরী, আওয়ামীলীগ নেতা সাদিকুর রহমান, ইশতিয়াক হোসন মঞ্জু, আইদুল্লা, শাহজাহান সিরাজ, যুবলীগ নেতা রঞ্জন রায়, ফারুক সরদার, লালন মিয়া, কলিম উদ্দিন, কাউন্সিলর সবুজ মিয়া, সিলেট মহানগর যুবলীগ নেতা জিল্লুর রহমান, দিরাই পৌর যুবলীগের সভাপতি সারোয়ার আহমদ, সাধারণ সম্পাদক জুয়েল মিয়া, ছাত্রলীগ নেতা সোহেল মিয়া, আফজাল আহমদ, উজ্জল মিয়া, রাজীব রায়, মারুফ আহমেদ জয়, জাহাঙ্গীর আলম মোহন, মাসুম আহমদ, সজীব নুর প্রমুখ।
বক্তারা বলেন, সুরঞ্জিত সেন গুপ্ত রাজনীতির কবি ছিলেন। মানুষকে আকৃষ্ট করার অসাধারণ গুণ ছিল তাঁর। এজন্য তিনি বার বার নির্বাচিত হয়েছেন মানুষের ভোটে। তিনি ১৯৭২ সালে সাংবিধানিক সংসদ সদস্য, এরপর দিরাই-শাল্লা এবং শেষে বানিয়াচং-আজমিরিগঞ্জ থেকে ৮ বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।
ষাটের দশকের উত্তাল রাজনীতি থেকে উঠে আসা বামপন্থী এই নেতা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন আওয়ামী লীগের রাজনীতিতে। দীর্ঘ ৫৯ বছর রাজনীতি করেছেন দাপটের সঙ্গে। যে কোন জটিল বা কঠিন বিষয় হাস্যরসের মাধ্যমে বলার অসামান্য ক্ষমতার অধিকারী ছিলেন তিনি। একাত্তরের মুক্তিযুদ্ধে ৫ নম্বরের সেক্টরের অধীন টেকেরঘাট সাব সেক্টরের প্রথম সাবসেক্টর কমান্ডার ছিলেন তিনি।
আলোচনাসভা শেষে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।
দুপুর ২ টায় বঙ্গবন্ধু আইনজীবী পরিষদের আয়োজনে সুনামগঞ্জ জেলা আইনজীবী সমিতি মিলনায়তনে স্মরণসভা অনুষ্ঠিত হয়।
বঙ্গবন্ধু আইনজীবী পরিষদের সভাপতি ও জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মো. আফতাব উদ্দিন’র সভাপতিত্বে ও অ্যাডভোকেট শহীদুল হাসমত খোকন’র সঞ্চালনায় স্মরণ সভায় বক্তব্য রাখেন, অ্যাডভোকেট হুমায়ুন মঞ্জুর চৌধুরী, অ্যাডভোকেট দিলীপ কুমার দাস, অ্যাডভোকেট আলী আমজাদ, অ্যাডভোকেট মনিষ কান্তি দে মিন্টু প্রমুখ।
একই সময়ে শাল্লা উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে শাল্লা উপজেলা সদরে শোকর‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় বক্তব্য দেন- উপজেলা পরিষদ চেয়ারম্যান চৌধুরী আব্দুল্লাহ্ আল মাহমুদ, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আব্দুস ছাত্তার, সাংগঠনিক সম্পাদক আবুল লেইছ চৌধুরী, যুগ্ম সম্পাদক সুবল চন্দ্র দাস, কৃষক লীগের সাবেক সভাপতি কাজল বরণ দাস, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি বিশ^জিৎ চৌধুরী নান্টু, যুবলীগ নেতা পিসি দাস, ছাত্রলীগ নেতা আলেখ মিয়া ও অরিন্দম চৌধুরী অপু।
২০১৭ সালের ৫ ফেব্রুয়ারী ঢাকার একটি হাসপাতালে মৃত্যুবরণ করেন সুরঞ্জিত সেনগুপ্ত।

  • [১]