- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

মান্নানকে আবারও সাংসদ দেখতে চান বিএনপি নেতা আতাউর

জগন্নাথপুর অফিস
জগন্নাথপুর দক্ষিণ সুনামগঞ্জ থেকে নির্বাচিত সংসদ সদস্য এমএ মান্নান একজন সৎ, সজ্জন, দক্ষ সংসদ সদস্য। নির্বাচনী এলাকায় তাঁর চেয়ে যোগ্য উন্নয়নবান্ধন কোন সংসদ সদস্য নেই। তাই তিনি আবারও নির্বাচিত হয়ে পূর্ণমন্ত্রী হয়ে এলাকার উন্নয়নের ধারাবাহিকতা অক্ষুন্ন রাখবেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন জগন্নাথপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি বিএনপির প্রার্থী হিসেবে নির্বাচিত উপজেলা পরিষদ চেয়ারম্যান আতাউর রহমান।
বৃহস্পতিবার জগন্নাথপুর উপজেলা প্রশাসন ও জনতা ব্যাংকের অয়োজনে ক্ষতিগ্রস্তদের মধ্যে নগদ সহায়তা প্রদান অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে জগন্নাথপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান বিএনপি নেতা আলহাজ্ব আতাউর রহমান এসব কথা বলেন। তাঁর পরে বক্তব্য দেন জগন্নাথপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান উপজেলা আওয়ামীলীগ সভাপতি আকমল হোসেন। তিনি তাঁর বক্তব্যে বলেন,একজন সৎ সজ্জন দক্ষ সংসদ সদস্য হিসেবে এম এ মান্নানের উন্নয়নের কথা তুলে ধরেন বর্তমান উপজেলা পরিষদ চেয়ারম্যান যে বক্তব্য দিয়েছেন তা প্রশংসণীয়। এলাকার উন্নয়নের স্বার্থে দলমত নির্বিশেষে আগামী নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী হিসেবে নৌকা প্রতীকে এম এ মান্নানকে বিজয়ী করে পূর্ণমন্ত্রী হিসেবে সবার সহযোগিতা চাই।
অনুষ্ঠানে উপস্থিত যুবলীগ নেতা শিক্ষক সাইফুল ইসলাম রিপন আওয়ামীলীগ ও বিএনপি নেতার প্রশংসাসূচক বক্তব্য শুনে এ প্রতিবেদককে বলেন, বিএনপিও চায় সৎ, সজ্জন, পরিচ্ছন্ন রাজনীতিবিদ এমএ মান্নান আবারও বিজয়ী হয়ে এলাকার উন্নয়ন ও ভাবমূর্তি উজ্জ্বল করতে। কারণ আগামী জাতীয় সংসদ নির্বাচনে এ নির্বাচনী এলাকায় এমএ মান্নানের কোন বিকল্প নেই। তাই দলমত নির্বিশেষে তাকে আবারও নির্বাচিত করতে হবে।
 

  • [১]