- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

মান্নারগাঁও ইউনিয়নকে বাল্যবিয়েমুক্ত ঘোষণা

দোয়ারাবাজার প্রতিনিধি
‘বাল্য বিয়ে না বলুন’, ‘ছেলেদের ২১ বছর ও মেয়েদের ১৮ বছরের নীচে বিয়ে নয়’ স্লোগানকে সামনে রেখে দোয়ারাবাজার উপজেলার মান্নারগাঁও ইউনিয়নকে বাল্যবিয়েমুক্ত ঘোষণা করা হয়েছে। এ উপলক্ষ্যে বুধবার উপজেলা প্রশাসনের উদ্যোগে সপ্তাহব্যাপি কর্মসূচির অংশ হিসেবে ইউপি চেয়ারম্যান আবু হেনা আজিজের সভাপতিত্বে ইউপি সচিব মৃনাল কান্তি দাসের  পরিচালনায় বিকালে সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলা প্রশাসনের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (ভারপ্রাপ্ত) কামর”জজামান প্রধান অতিথি হিসেবে বাল্যবিবাহমুক্ত শপথ বাক্য পাঠ করান এবং মান্নারগাঁও ইউনিয়নকে বাল্যবিবাহমুক্ত ইউনিয়ন ঘোষণা করেন।
এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম, ইউপিজিপি, এলজিএসপি ২ সুনামগঞ্জের খন্দকার রবিউল আওয়াল নাছিম, সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার আবু রায়হান, আমবাড়ী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামর”জ্জামান, কাজী ওয়াজি উল্লাহ, কাজী মাহমুদুর রহমান আজাদ, চিত্তরঞ্জণ চক্রবর্তী, প্রধান শিক্ষিকা সুপ্রভাকর দাস, প্রধান শিক্ষক রনধীর দাস, আমবাড়ী উচ্চ বিদ্যালয়ের ছাত্র আ. ছালাম মাহবুব, ইউপি সদস্য আকিক মিয়া, মিনার উদ্দিন প্রমুখ।

  • [১]