- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

মান্নারগাঁও ইউনিয়ন যুবদলের কর্মীসভা

ইউনিয়ন যুবদলের সম্মেলন ও নতুন কমিটি গঠনের লক্ষ্যে দোয়ারাবাজার উপজেলার মান্নারগাঁও ইউনিয়ন যুবদলের উদ্যোগে কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকালে আমবাড়ি বাজারের ইউনিয়ন বিএনপির দলীয় কার্যালয়ে এই কর্মসভা অনুষ্ঠিত হয়।
ইউনিয়ন বিএনপি নেতা আব্দুল মালিকের সভাপতিত্বে ও ইউনিয়ন শ্রমিক দলের নেতা মকবুল হোসেনের পরিচালনায় কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা যুবদলের আহবায়ক উপজেলা সদর ইউপি চেয়ারম্যান আব্দুল বারী। কর্মীসভায় আরো বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক এখলাছুর রহমান, উপজেলা বিএনপি নেতা ইসমাইল হোসেন,উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক আব্দুল  
কাইয়ুম, বিএনপি নেতা গোলাম রব্বানী, বশির উদ্দিন, মোজাহিদ আলী, সাহাব উদ্দিন, এখলাছুর রহমান মাস্টার, যুবদল নেতা জুয়েল মিয়া, সালেহ আহমদ, আব্দুল আউয়াল, রুহুল আলম, বাছির উদ্দিন, ডা. কামরুজ্জামান, মো. নুরুজ্জামান প্রমুখ। সভায় ইউনিয়ন যুবদলের সম্মেলন ও নতুন কমিটি গঠনের লক্ষে দলের সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানানো হয়। (প্রেস বিজ্ঞপ্তি)

  • [১]