- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

মান্নারগাঁও ইউপি’র প্যানেল চেয়ারম্যান হলেন আজাদ মিয়া

দোয়ারাবাজার প্রতিনিধি
দোয়ারাবাজার উপজেলার মান্নারগাঁও ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন আজাদ মিয়া।
জানা যায়, গত ২৫ এপ্রিল ইউনিয়ন পরিষদের হলরুমে ৩নং ওয়ার্ড সদস্য অজিত চন্দ্র দাস’র সভাপতিত্বে এক জরুরী সভার আয়োজন করা হয়। সভায় উপস্থিত ছিলেন ইউপি সদস্য নেওয়ারুন নেছা, সুলতানা দিপু, বীনা মালা, আকিকুর রহমান আকিক, আজাদ মিয়া, অজিত চন্দ্র দাস, সাব্বির আহমদ, দিপক দাস, দিলপর আলী, মো.আজাদ মিয়া। সভায় সাবেক প্যানেল চেয়ারম্যান ইব্রাহিম আলীকে স্বজনপ্রীতি ও স্বেচ্চাচারিতার অভিযোগ এনে তাকে প্যানেল চেয়ারম্যান পদ থেকে বাদ করা হয়। এসময় সর্বসম্মতিক্রমে আজাদ মিয়াকে প্যানেল চেয়ারম্যান নির্বাচিত করা হয়।
প্রসঙ্গত, দোয়ারাবাজার উপজেলার মান্নারগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আবু হেনা আজিজ কে সাময়িক বরখাস্ত করা হয়েছে। গত বৃহস্পতিবার আবু হেনা আজিজ সাময়িক বরখাস্তের চিঠি পেয়েছেন। গত ১২ এপ্রিল স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের অধিশাখা ১’এর উপসচিব মো. আবু জাফর রিপন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে বিষয়টি নিশ্চিত করা হয়।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, দোয়ারাবাজার উপজেলার মান্নারগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আবু হেনা আজিজ’র বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধিত/২০০৩) এর ৩ (১) তৎসহ দ-বিধি, ১৮৬০ এর ৩১৩ ধারায় সুনামগঞ্জ সদর মডেল থানায় দায়েরকৃত মামলা নং ১৮, তারিখ ৯/৮/২০২০ এর অভিযোগপত্র আদালত কর্তৃক গৃহীত হয়েছে। তাঁর দ্বারা ইউনিয়ন পরিষদের ক্ষমতা প্রয়োগ প্রশাসনিক দৃষ্টিকোণে সমীচীন নয় মর্মে সরকার মনে হরে। এছাড়াও জেলা প্রশাসক ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন ২০০৯ অনুযায়ী ব্যবস্থা গ্রহণের সুপারিশ করেছেন।
প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়- ইউপি চেয়ারম্যান মো. আবু হেনা আজিজ সংগঠিত অপরাধমূলক কার্যক্রম পরিষদ সহ জনস্বার্থের পরিপন্থি বিবেচনায় স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন ২০০৯ এর ধারা ৩৪ (১) অনুযায়ী তাঁর স্বীয় পদ হতে সাময়িক বরখাস্ত করা হলো।

  • [১]