- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে স্মারকলিপি

স্টাফ রিপোর্টার
মামলা দিয়ে হয়রানি করার প্রতিবাদে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কাছে স্মারকলিপি দিয়েছে পৌরসভার ১ নং ওয়ার্ডের মাহমুদপুর গ্রামের বাসিন্দারা।
বৃহস্পতিবার দুপুর ১২ টায় জেলা প্রশাসনের স্থানীয় সরকার কার্যালয়ে জেলা প্রশাসক সাবিরুল ইসলামের পক্ষে স্মারকলিপি গ্রহণ করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্র্যাট সাবেরা আক্তার।  এসময় এলাকাবাসীর পক্ষে স্মারকলিপি দেন জিয়াউল হক বাচ্চু , মো. সুরতআলী প্রমুখ।
স্মারক লিপিতে উল্লেখ করা হয়, একই গ্রামের মৃত আব্দুল বারি ছেলে হারুন অর রশীদের বেপরোয়া কর্মকান্ডে মাহমুদপুর গ্রামবাসী অতিষ্ট হয়ে পড়েছে। জমির দালালি ও অহেতুক মামলা দিয়ে এলাকার সাধারণ মানুষকে হয়রানি করে যাচ্ছে। ভুয়া কাগজের মাধ্যমে সাধারণ মানুষের জমি জবরদখলের অপচেষ্টা করে এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টি করছে। অনৈতিক কাজে প্রতিবাদ করায় এলাকার সাধারণ মানুষকে আসামী করে হয়রানিমূলক মামলা দায়ের করছে হারুন অর রশীদ। আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে এলাকার নিরীহ মানুষকে মামলাবাজ এই সরকারি কর্মচারির হাত থেকে রক্ষা করতে প্রশাসনের সহযোগিতা কামনা করা হয় স্মারকলিপিতে।
পরে পুলিশ সুপারের কার্যালয়ে স্মারক লিপি দেন গ্রামবাসী।
এদিকে বুধবার পৌর মেয়র আয়ূব বখ্ত জগলুলের কাছে গ্রামবাসী পক্ষে স্মারক লিপি দেন সাবেক কমিশনার আহমদ আলী, মাস্টার আরশাদ আলী ও আব্দুল কাদির, সাবেক ইউপি সদস্য ফিরিজ আলী প্রমুখ।

  • [১]