জগন্নাথপুর অফিস
জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের কুবাজপুর গ্রামের মামার বাড়ি বেড়াতে এসে সাদিকুর রহমান নামের ৫ বছরের এক শিশু ইটখলা নদীতে পড়ে নিখোঁজ রয়েছে। জানা গেছে, দক্ষিণ সুনামগঞ্জের হলফ গ্রামের কামাল মিয়ার ছেলে সাদিকুর রহমান (৫) বাবা মায়ের সাথে শনিবার মামার বাড়ি কুবাজপুর গ্রামের এদার আলীর বাড়িতে ঈদের আনন্দ উপভোগ করতে বেড়াতে আসেন।
রবিবার দুপুরে বাড়ির পাশে ইটাখলা নদীতে পরিবারের লোকজনের চোখ ফাঁকি দিয়ে গোসল করতে গিয়ে নদীতে পড়ে গিয়ে নিখোঁজ হয়।এরপর থেকে অনেক খুঁজাখুঁজির পর তাকে না পেয়ে পরিবারের লোকজন কান্নায় ভেঙ্গে পড়েন। এরিপোর্ট লেখা পর্যন্ত নিখোঁজ শিশুর সন্ধান পাওয়া যায়নি, তাকে উদ্ধারের চেষ্ঠা চলছে।