- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

মামার হাতে খুন ভাগ্নে

জগন্নাথপুর অফিস
জগন্নাথপুরে ধান বিক্রি নিয়ে মোক্তার মিয়া (১৫) নামের এক কিশোর খুন হয়েছে। এ ঘটনায় ঘাতক আজিদ আলীকে (২৬) গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি নিহতের আপন মামা। রবিবার বেলা ১১টার দিকে উপজেলার আশারকান্দি ইউনিয়নের কাঠালখাইড় গ্রামের এই ঘটনা ঘটে।
ঘাতক আজিদ আলী ওই গ্রামের মাহির উল্লার ছেলে। নিহত মোক্তার সিলেটের ওসমানীনগর উপজেলার লামা ইসবপুর গ্রামের মিন্টু মিয়ার ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, মোক্তার মিয়া ছোট বেলা থেকে কাঠালখাইড় গ্রামে তাঁর নানা বাড়িতে বসবাস করে আসছে। গত শনিবার ধান বিক্রিকে কেন্দ্র করে তার মামা আজিদ আলী সঙ্গে মনোমালিন্য সৃষ্টি হয়। এরই জেরে রবিবার বেলা ১১টার দিকে তাদের বসতবাড়ির পুকুর ঘাটে মোক্তার মিয়াকে কাপড় কাটার কাঁচি দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে আজিদ আলী। পরে স্থানীয় ও পরিবারের লোকজন মোক্তারকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়। এ ঘটনায় পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে ঘাতক আজিদ আলীকে গ্রেপ্তার করে।
বিষয়টি নিশ্চিত করে জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, আমরা ঘটনাস্থলে রয়েছি। লাশ ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ হাসপাতাল মর্গে পাঠানো হবে। বিস্তারিত পরে জানানো হবে।

  • [১]