- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

মালয়েশিয়ার একটি মলে অভিজান চালিয়ে মহিলা সহ ৫২জন অভিবাসী গ্রেফতার

শেখ কবির আহমেদ, মালয়েশিয়া
মালয়েশিয়ার পেনাং শহরের একটি মলে অভিজান চালিয়ে মহিলা সহ ৫২জন অভিবাসীকে গ্রেফতার করেছে দেশটির ইমিগ্রেশন পুলিশ। রবিবার ইমিগ্রেশন কর্তৃপক্ষের ৯০ সদস্যের দলের পরিচালিত এ অভিজানে  মলের ফুড কোর্টে কুক এবং ওয়েটার হিসেবে কর্মরত ৫৮ জন বিভিন্ন দেশের শ্রমিক ধরা পড়ে।তাদের বয়স ২০ থেকে ৪০ বছরের মধ্যে। ৫৮ জনের মধ্যে ১১ জন নারীও রয়েছেন। গ্রেফতারকৃতদেরকে মালয়েশিয়ায় বসবাসের বৈধ কোন কাগজপত্র ছিল না।
পেনাং ইমিগ্রেশন এর সহকারি পরিচালক আব্দুল রহমান হাসান বলেন, এ ‘অভিযানটি পেনাং, কেদাহ, পেরলিস এবং পেরাক এর কর্মকর্তাদের দ্বারা সম্মিলিতভাবে পরিচালিত হয়েছে। স্থানীয়দের অভিযোগের প্রেক্ষিতে রবিবার সকাল সাড়ে ১১ টার দিকে অভিযান শুরু হয়।
রহমান হাসান বলেন, আমাদের টার্গেট ছিল তাদের দিকে যারা ফুড কোর্টে কুক এবং ওয়েটার হিসেবে কাজ করছে। আমরা ৪০ টির মতো দোকানে অভিযান চালিয়েছি। নিয়োগদাতাদের আমরা ডেকেছি পরবর্তী অনুসন্ধানের জন্য। বেশিরভাগ বিদেশীই বাংলাদেশ, নেপাল এবং ইন্দোনেশিয়ার। যাদেরকে গ্রেফতার করা হয়েছে তাদের মধ্যে ৪ জন সিকিউরিটি গার্ডের পোষাকে ছিল। গ্রেফতারকৃতদেরকে ইমিগ্রেশন আইনের বিভিন্ন ধারায় বিচারের আওতায় আনা হবে।
এদিকে সাম্প্রতিক জোরদার অভিযানের খবরও পাওয়া যাচ্ছে মালয়েশিয়ার বিভিন্ন জায়গা থেকে। কুয়ালালামপুর, পেনাং, শাহ আলাম, যহুর এবং বারুরসহ বিভিন্ন শ্রমিক অধ্যুষিত এলাকায় ইমিগ্রেশন পুলিশের নজর বেশি।
এ প্রসঙ্গে  কুয়ালালামপুরে বসবাসরত খোকন নামের এক বাংলাদেশীর সাথে ফোনে কথা হয় এ প্রতিবেদকের। গত ৭ বছর ধরে মালয়েশিয়ায় বসবাস করছেন তিনি। সাম্প্রতিক অভিযানের খবরের পর থেকে যৌক্তিক কারণেই আতঙ্কে আছেন খোকন।‘ভিসার মেয়াদ শেষ হওয়ার ১৫ দিন আগেই, খোকন তার এজেন্টের কাছে পাসপোর্ট জমা দিয়েছেন  ভিসা নবায়ন করতে। কিন্তু দুই মাস হয়ে গেলো, পাসপোর্ট পাচ্ছেন নাএই পরিস্থিতিতে খোকন ঠিক মতো কাজকর্মও করতে পারছেন না কোন প্রয়োজনে বাইরেও যেতে পারছেন না পুলিশের ভয়ে।  দেশটিতে  অবৈধ শ্রমিকদের সংখ্যা কমাতেই এমন জোরদার অভিযান শুরু হয়েছে বল্ েএকাধিক সূত্রে জানা গেছে।

  • [১]