- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

মালয়েশিয়ায় অবৈধ শ্রমিকদের নিবন্ধন প্রক্রিয়ায় ধীর গতি!

শেখ কবির আহমেদ, মালয়েশিয়া
মালয়েশিয়া সরকারের ঘোষণা অনুযায়ি রি-হেয়ারিংয়ের কার্যক্রম চলছে ধীর গতীতে। দেশটিতে বসবাসরত অবৈধ শ্রমিকদের বৈধ করণের এ নিবন্ধন প্রক্রিয়া কতটুকু সফল হবে সে প্রশ্ন তুলেছে দেশটির শ্রমিক রফতানিকারক প্রতিষ্ঠানগুলো।
শ্রমিকরা জানান, সরকার র্নিবন্ধন ফিস ১২ শ থেকে ১৫ শ রিঙ্গিত ধার্য  করলেও সব মিলিয়ে গুণতে হচ্ছে প্রায় ৫ থেকে সাড়ে ৫হাজার রিঙ্গিত।  প্রায় ১৬টি ক্যাটাগরিতে টাকা জমা দিতে হচ্ছে। যা প্রস্তাবিত খরচের তিন গুণ বেশি। বিভিন্ন নিযয়োগকর্তার ফিসও বহন করতে হচ্ছে শ্রমিকদের। এরপর এই নিবন্ধনের ফলাফলের কোনো গ্যারান্টি দেওয়া হচ্ছে না। যদি কোনো আবেদন নাকচ করা হয় তাহলে সেই টাকাও ফেরত দেওয়া হবে না। মিলছে না কোনো নির্দিষ্ট কারণ। একটি সূত্রে জানা গেছে, সরকার কর্তৃক যে ক্রাইটেরিয়া দেওয়া হয়েছে সে ক্রাইটেরিয়ায় অনেকেই বাদ পড়ার সম্ভাবনা বেশি। এই অনিশ্চিত প্রক্রিয়ার জন্য কেউ সাহস পাচ্ছেন না। বর্তমানে ২০ লাখেরও অধিক অবৈধ শ্রমিক রয়েছেন। এর মধ্যে প্রায় ৩ লাখ বাংলাদেশি অভিবাসী অবৈধভাবে অবস্থান করছেন। দেশটির সরকার বারবার বিদেশি শ্রমিক নিয়োগদাতা কোম্পানিগুলোর অবৈধ শ্রমিকদের বৈধ করে নিতে বারবার তাগিদ দিয়ে আসলেও নিবন্ধনের আওতায় আসছেনা অনেকে। এ নিয়ে হতাশায় পড়েছে সরকার। প্রকল্পের সময়সীমার মধ্যে যদি কেউ বাদ পড়ে তাদের বিরুদ্বে কটোর অবস্থানে যাবে বলে সাংবাদিকদের জানান ইমিগ্রেশন ভিবাগের ডাইরেক্টর জেনারেল দাতু সাকিব বিন কাশমি।
ফেব্রুয়ারির ১৫ তারিখে শুরু হওয়া বিভিন্ন দেশের মাত্র ১৯ হাজার ৮শ ৯৫ জন শ্রমিক নিবন্ধন করেছেন। এর মধ্যে ২৫ মার্চ শুক্রবার পর্যন্ত ৯ হাজার ৩শ অবৈধ বাংলাদেশি নিবন্ধন করেছেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
দেশটির ইমিগ্রেশন সূত্রে জানা গেছে, বাংলাদেশসহ ১৫টি সোর্স কান্ট্রিকে একটি গ্রুপে অন্তর্ভুক্ত করা হয়েছে। আর ইন্দোনেশিয়া ও মিয়ানমারকে আলাদা করা হয়েছে। মোট ৫টি ব্যক্তি মালিকানাধীন কোম্পানিকে এই দায়িত্ব দেয়া হয়েছে। এর মধ্যে বাংলাদেশসহ একই গ্রুপের ১৫টি দেশের শ্রমিকদের নিবন্ধন করার জন্য বেসরকারি প্রতিষ্ঠান মাই ইজির নেতৃত্বে পিএমএফ কনসোর্টিয়াম করা হয়েছে ৩টি কোম্পানিকে।
এছাড়া ইন্দোনেশীয়দের নিবন্ধন করার জন্য ইমান নামে একটি কোম্পানি কাজ করছে। অপরদিকে মিয়ানমারের নাগরিকদের জন্য বুকিত ইন্দাহ নামে একটি কোম্পানিকে দায়িত্ব দেয়া হয়েছে।
মাই ইজির মাধ্যমে নিবন্ধন কারি এক শ্রমিক এ প্রতিবেদককে বলেন, নিবন্ধন করেছি কিন্তু কবে যে লিগেলাইজেশন পাবো তা সঠিক করে বলতে পারছেনা মাই ইজির কর্মকর্তারা। এ দিকে মাই ইজির একজন কর্মকর্তা বলেন, আমাদের দায়িত্ব দেয়া হয়েছে নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন করতে। ওই কর্মকর্তা বলেন, আমাদের বিশ্বাস‘বিদেশি শ্রমিক এখন আর প্রতারিত হওয়ার সুযোগ নেই। কারণ সরকার মনোনীত মাই ইজি সরাসরি তদারকির মাধ্যমে অফিসাররা অনলাইনে অবৈধ শ্রমিকদের নিবন্ধন করছেন এবং আমরা চেষ্টা করছি, যাতে করে শ্রমিকরা সুষ্ঠুভাবে বৈধ হতে পারে।

  • [১]