শেখ কবির আহমেদ, মালয়েশিয়া
পরিবারের অভাব দূর করতে ও মায়ের মুখে হাসি ফোটাতে মালয়েশিয়া আসেন রিয়াদ হোসাইন। পোর্ট কেলাংয়ের একটি ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের কাজ করে ভালোই চলছিল রিয়াদের দিন। কিন্তু গত ২২ ফেব্রুয়ারি ওয়ার্কশপে কাজ করা অবস্থায় গাড়ি থেকে পড়ে বাম পায়ের তাখনুতে মারাত্মক আঘাত পেয়ে আহত হন। ভেঙ্গে যায় তাঁর স্বপ্ন। প্রায় ২ মাস ধরে চিকিৎসা চলছে। হাসপাতাল থেকে বাসা, বাসা থেকে হাসপাতালে ছুটাছুটি করতে করতে ক্লান্ত রিয়াদ।
কুমিল্লা জেলার মনোহরগঞ্জ থানার হাতিয়া মুড়ি গ্রামের মৃত নুরুল হুদার ছেলে রিয়াদ ২০১৫ সালের নভেম্বরে মালয়েশিয়ায় আসেন। আহত হয়ে প্রায় ২ মাস কাজ করতে না পারায় পড়েছে চরম অর্থ সঙ্কটে। অন্যদিকে কাছের কোন আত্মীয়-স্বজন না থাকায় ও সঠিক চিকিৎসা না হওয়ায় ধীরে ধীরে স্থায়ী পঙ্গুত্বের দিকে এগিয়ে যাচ্ছে রিয়াদ। মালয়েশিয়ার ডা. পরামর্শ দেন পারিবারিক আশ্রয় এবং সেবা শুশ্রূষা পেলে সুস্থ হয়ে উঠতে পারেন।
অনেক দিন কাজ না করতে পারায় বর্তমানে নিদারুণ কষ্টে দিনাতিপাত করছে রিয়াদ। অনেক ধারদেনা করে প্রবাসে এসে সেই টাকা পরিশোধ করার কথা থাকলেও এখন প্রাণে বাঁচার লড়াই করছেন রিয়াদ।
দেশে গিয়ে সঠিক চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে উঠবে বলে আসা করছেন রিয়াদ। এ জন্য তিনি মালয়েশিয়ায় অবস্থানরত হৃদয়বান ব্যক্তিদের সহযোগিতা কামনা করেন।
এদিকে প্রায় ২ মাসের চিকিৎসা নেয়ার পরও অবস্থার কোন পরিবর্তন না হওয়ায় বাংলাদেশে গিয়ে চিকিৎসা করানোর সিদ্ধান্ত নিলেও তার কাছে কোন টাকা না থাকায় টিকেট কিনে দেশে যেতে পারছেননা।
যদি কোন হৃদয়বান ব্যক্তি তার সাহায্যেএগিয়ে আসেন রিয়াদ তাঁর কাছে চির কৃতজ্ঞ থাকবেন। অথবা কেউ যদি তাকে বিশ্বাস করে ধার হিসেবে টিকেট কেটে দেন দেশে গিয়ে
সুস্থ হয়ে এ ধারের টাকা পরিশোধ করবেন বলে রিয়াদ এ প্রতিবেদককে জানান। মালয়েশিয়া রিয়াদের মোবাইল নাম্বার: +৬০১১১৬৬৩৯৬৬২।