- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

মালয়েশিয়া বাংলাদেশ দুতাবাসে নানা আয়োজনে জাতির জনকের জম্ম বার্ষিকী পালিত

শেখ কবির আহমেদ, মালয়েশিয়া
মালয়েশিয়ায় বাংলাদেশ দূতাবাসে নানা আয়োজনের মধ্য দিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের  ৯৬ তম জম্ম বার্ষিকী পালিত হয়েছে।
১৭ মার্চ বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল ১০ টায় দূতাবাসে দোয়া ও  মোনাজাতের  দিয়ে অনুষ্ঠান শুরুহয়। এসময় সেখানে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন মালয়েশিয়া নিযুক্ত হাইকমিশনার মো. শহীদুল  ইসলাম।
এ ছাড়া মালয়েশিয়া আওয়ামী লীগ, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ, যুবলীগ, শ্রমিক লীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগ, মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগ, ছাত্রলীগের নেতারাও পুষ্পস্তবক অর্পণ করে প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন।
এরপর শুরু হয় আলোচনা সভা।  মালয়েশিয়া নিযুক্ত হাইকমিশনার মো. শহীদুল ইসলামের সভাপতিত্বে সভায় রাষ্ট্রপতির বাণী পাঠ করেন লেবার কাউন্সিলার সায়েদুল ইসলাম, প্রধানমন্ত্রীর বাণী পাঠ করেন ফার্স্ট সেক্রেটারি (পলিটিক্যাল) রইছ হাসান সারোয়ার ,পররাষ্ট্রমন্ত্রীর বাণী পাঠ করেন ফার্স্ট সেক্রেটারি (বাণিজ্য) ধনঞ্জয় কুমার , পরারাষ্ট্র প্রতিমন্ত্রীর বাণী পাঠ করেন ফাস্ট সেক্রেটারি বেগম তাহমিনা ইয়াসমিন।
ফাস্ট সেক্রেটারি সাহিদা সুলতানার অনুষ্ঠান পরিচালনায় সমাপনী বক্তব্যে হাই কমিশনার শহিদুল ইসলাম বলেন,  সর্বকালের শ্রেষ্ঠ বাঙালী জাতির পিতা বঙ্গবন্ধুর জন্মদিন। জাতীয় শিশুদিবস। আমি বঙ্গবন্ধুর স্মৃতির প্রতি বিনম্র শ্রদ্ধাঞ্জলি নিবেদন করছি এবং আগামী দিনের কর্ণধার আজকের শিশুদের অভিনন্দন জানাই।
বঙ্গবন্ধু গ্রামবাংলার শাশ্বত মানুষ ছিলেন। সমাজ ও পরিবারকে ঘিরেই তাঁর ছিল সংগ্রামী জীবন। শিশুদের প্রতি ছিল অপরিসীম ভালোবাসা। তিনি একটু সময় পেলেই শিশুদের সঙ্গে মিশে যেতেন। কোনও কর্মীর বাসাবাড়িতে গেলে তাঁর শিশুদের জন্য কিছু নিয়ে যেতেন। প্রথমেই শিশুর খোঁজখবর নিতেন। তাঁর হাতের পুঁটলিটি চুপিচুপি সোনামণিদের হাতে দিতেন। শিশুরাও তাঁকে ভালোবাসতো। এমনই মহান মানুষ ছিলেন বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমান।
বঙ্গ বন্ধুর অবদান বাঙালি জাতি কখনো ভুলবে না। বর্তমান সরকারের সফলতা প্রসঙ্গে শহীদুল ইসলাম বলেন শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। আজ বাংলাদেশ দিন দিন উন্নত হচ্ছে। বিশ্বের কাছে আজ বাংলাদেশ একটি রোল মডেল হিসাবে পরিচিত লাভ করেছে। আজ ক্রিকেট কে সারা বিশ্ব একনামে চিনে শুধু মাত্র জননেত্রী শেখ হাসিনার কারণে।
অনুষ্ঠান শেষে হাইকমিশনার শহীদুল ইসলাম বঙ্গ বন্ধুর জম্ম দিনের কেট কাটেন।  পরে ১৬ মার্চ দুতাবাস প্রাঙ্গনে অনুষ্ঠিত চিত্রাংকন প্রতিযোগিতায় ১ম ,২য় ,৩য়  সেরা তিন জন বিজয়ী রাষ্ট্রদূত পুরস্কার তুলে দেন। অনুষ্ঠান শেষে দূতাবাসেএক কাঙ্গালী ভোজের আয়োজন করা হয়। অনুষ্টানে উপস্তিত ছিলেন, ডেপুটি হাই কমিশনার মো: ফায়সাল আহমেদ, ফার্ষ্টসেক্রেটারি এসকে শাহীন এবং মালয়েশিয়া আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

  • [১]