স্টাফ রিপোর্টার
শহরের হোসেন বখত চত্ত্বরের পৌর মিনি মার্কেটের ২য় তলায় ‘মাশেল নোটরিশন’ জীমের ফুড সাপ্লিমেন্টের প্রতিষ্ঠান উদ্বোধন হয়েছে। সোমবার সন্ধ্যায় প্রধান অতিথি হিসাবে এই প্রতিষ্ঠানের উদ্বোধন করেন পৌর মেয়র নাদের বখত।
উদ্বোধনকালে পৌর মেয়র নাদের বখত বলেন, আজ সুনামগঞ্জ জেলায় একমাত্র প্রতিষ্ঠানের উদ্বোধন হয়েছে। যারা জীম করেন বিশেষ করে তরুণ প্রজন্মের প্রতিনিধিরা জীমের মাধ্যমে তাদের স্বাস্থ্য সুরক্ষার বিষয়টা সংযুক্ত অথবা সম্পৃক্ত আছে। আমাদের সুনামগঞ্জে দীর্ঘদিন ধরে চলে আসছে। তারা এই প্রতিষ্ঠানে জীমের ফুড সাপ্লিমেন্ট সহজে ক্রয় করতে পারবেন। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান।
এ সময় উপস্থিত ছিলেন অধ্যাপক সৈয়দ মহিবুল ইসলাম, কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম হাফিজ নুর হোসাইন, অ্যাড. নাজমুল হুদা হিমেল, ডা: আশরাফুল হক, পৌরসভার সাবেক সচিব এম.এ মামুন, মানবাধিকার কর্মী মোস্তাক আহমদ, সোহাস চৌধুরী শিমুল এবং সত্ত্বাধিকারী আদিব মাহমুদ তালুকদার প্রমুখ।