স্টাফ রিপোর্টার
শহরতলির ধারারগাঁওয়ে মাসতুরা মবশি^র সরকারি প্রাথমিক বিদ্যালয়’এ অষ্টম শ্রেণিতে পাঠদানের অনুমতি প্রদান করা হয়েছে। বুধবার শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব অসীম কুমার কর্মকার স্বাক্ষরিত চিঠিতে এই নির্দেশনার কথা জানানো হয়।
২০১৩ সালে গ্রামের কৃতী সন্তান সাবেক শিক্ষা সচিব বর্তমানে বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যান কবি ও গবেষক ড. মোহাম্মদ সাদিক তাঁর বাড়ী’র সামনের ৩০ শতক জমিতে এই বিদ্যালয় প্রতিষ্ঠা করেন। সরকারের ১৫ শ’ সরকারি প্রাথমিক বিদ্যালয় শীর্ষক প্রকল্পের এটি একটি। বিদ্যালয়টি মোহাম্মদ সাদিকের বাবা ও মায়ের নামে প্রতিষ্ঠা করা হয়।
বুধবার বিদ্যালয়টি নি¤œ মাধ্যমিক পর্যায়ে উন্নীত হওয়ার সংবাদে শিক্ষক, অভিভাবকসহ সকলেই খুশী হয়েছেন।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক উজ্জ্বল চন্দ্র শীল জানালেন, আমরা অত্যন্ত খুশী। শিক্ষা মন্ত্রণালয় সহ সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞ। আশাকরছি এবছর থেকেই বিদ্যালয়ে ষষ্ট শ্রেণিতে শিক্ষার্থী ভর্তি করবো আমরা।