বাংলাদেশ কৃষক লীগ সুনামগঞ্জ জেলা শাখা সম্প্রতি অবগত হয় যে, জেলা কমিটির সদস্য জনাব মাসুক মিয়া সম্প্রতি কৃষক লীগের পরিচয় দিয়ে সাংবাদিকদের পেশাগত কাজের সময় অশোভন আচরণ করেছেন বলে অভিযোগ উঠেছে । যা কৃষক সমাজের প্রকৃত বন্ধু মিডিয়াবান্ধব সংগঠন কৃষক লীগের জন্য বিব্রতের কারণ। তাই জনাব মাসুক মিয়াকে গঠনতান্ত্রিক নিয়ম অনুযায়ী আগামী ১০ দিনের মধ্যে তার বিরুদ্ধে কেন ব্যবস্থা নেয়া হবে না তার ব্যাখ্যা চেয়ে কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়েছে। কারণ দর্শানোর পূর্ব পর্যন্ত সাংগঠনিক সকল কার্যক্রম থেকে বিরত থাকার জন্য তাকে অনুরোধ করা হয়েছে। এঘটনায় চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। (প্রেস বিজ্ঞপ্তি)