বিশ্বম্ভরপুর প্রতিনিধি
বিশ্বম্ভরপুর উপজেলায় ১২ জনকে জরিমানা করেঝেন ভ্রাম্যমাণ আদালত।
গত সোমবার বিকালে উপজেলার বিভিন্ন হাটবাজারে সামাজিক দূরত্ব বজায় না রাখার কারণে এবং মাস্ক না পরায় ১২ জনকে ৪ হাজার ২ শত টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সমীর বিশ^াস।
এসময় উপস্থিত ছিলেন বিশ^ম্ভরপুর থানার অফিসার ইনচার্জ মো. জাফর আহমদ, স্যানিটারী ইনস্পেক্টর তাপস চক্রবর্তী, উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের আইসিটি টেকনিশিয়ান মো. আালাল উদ্দিন।