- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

মাস্ক পরিধানে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার
‘মাস্ক পরিধানের অভ্যাস করুন, কোভিড মুক্ত বাংলাদেশ গড়ুন’ স্লোগানকে সামনে রেখে স্বাস্থ্যবিধি মেনে চলা এবং মাস্ক পরিধানে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার দুপুরে ট্রাফিক বিভাগ সুনামগঞ্জ জেলা শাখার আয়োজনে সুনামগঞ্জ সদর মডেল থানার হল রুমে সুনামগঞ্জ টি আই (প্রশাসন) শামসুল হক’র পরিচালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার জয়নাল আবেদীন।
এছাড়াও বক্তব্য রাখেন, সুনামগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম, সুনামগঞ্জ বাস মালিক সমিতির সভাপতি মোজাম্মেল হক, ইজিবাইক মালিক ঐক্য পরিষদের সভাপতি সোহেল আহমেদ, শহিদুল ইসলাম প্রমুখ।
সভায় বক্তারা বলেন, বাংলাদেশে আবারও করোনা বাড়তে শুরু করেছে। তাই আমাদের সবাইকে সচেতন হতে হবে। সবাইকে মাস্ক ব্যাবহার করতে হবে।

  • [১]