- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

মাস্ক পরিধান না করায় জরিমানা

স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জ শহরে স্বাস্থ্যবিধি মেনে চলা ও মাস্ক পরিধান নিশ্চিত করতে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।
গত বৃহস্পতিবার মোবাইল কোর্ট পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জহিরুল আলম। এ সময় দ-বিধি ১৮৬০ এর ২৬৯ ধারা এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৩৭ ধারায় মোট ৭ টি মামলায় ৭ হাজার ১০০ টাকা জরিমানা করা হয়।
এছাড়াও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে পথচারীদের মাস্ক বিতরণ করা হয়। জনস্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।

  • [১]