- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

মাস্ক ব্যবহার না করায় কিছু তরুণকে শাসিয়েছে পুলিশ

স্টাফ রিপোর্টার
মাস্ক না লাগিয়ে শহরের জনবহুল এলাকায় চলাচলের সময় শতাধিক তরুণকে শাসিয়েছে পুলিশ। এসময় বয়স্ক ও নি¤œ আয়ের মানুষের হাতে মাস্কও তুলে দেন পুলিশ সদস্যরা। রোববার সকাল সাড়ে ৯ টা থেকে দুপুর সাড়ে ১২ টা পর্যন্ত শহরের আলফাত স্কয়ার এই অভিযান চালানো হয়।
সহকারী পুলিশ সুপার জয়নাল আবেদীন জানান, সামনে ঈদ থাকায় শহরে ভিড় বেড়েছে। এই ভিড়ের মধ্যেও অনেকে মাস্ক ছাড়াই ঘুরছেন। বার বার সচেতন করার পরও স্বাস্থ্যবিধি মানছেন না অনেকে। এজন্য রোববার আলফাত স্কয়ারে কয়েক ঘণ্টা সচেতনতামূক কার্যক্রম চালানো হয়। এসময় শ্রমজীবী বয়োজ্যেষ্ট যারা মাস্ক ব্যবহার করেন নি, তাদের মধ্যে মাস্ক বিতরণ করা হয়েছে। সামর্থবান যারা তাদেরকে পাশের দোকান থেকে মাস্ক কিনে ব্যবহার করতে পরামর্শ দেওয়া হয়েছে।
তিনি জানান, করোনার টিকা আবিস্কার না হওয়া পর্যন্ত এই ধরণের অভিযান চলবে।

  • [১]