- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

মাস্ক ব্যবহার না করায় জগন্নাথপুরে ১৬ জনকে জরিমানা

জগন্নাথপুর অফিস
মাস্ক ব্যবহার না করে জনসম্মুখে অবাধে চলাফেরা করার দায়ে জগন্নাথপুর পৌর শহরে ১৬ জন কে অর্থদÐ প্রদান করা হয়েছে। সোমবার বিকেলে জগন্নাথপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইয়াসির আরাফাত এই জরিমানা প্রদান করেন।
জানা যায়, জগন্নাথপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইয়াসির আরাফাতের নেতৃত্বে জগন্নাথপুর পৌরশহরের পৌর পয়েন্টসহ বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। এসময় মাস্ক ব্যবহার না করে অবাধে ঘুরাঘুরি করায় ১৬ জনকে ১০ হাজার ৭৯০ টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক জগন্নাথপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ইয়াসির আরাফাত বলেন, জনগণকে মাস্ক পরিধানে সচেতন করতে সংক্রামক রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মুল) আইন, ২০১৮ অনুযায়ী মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। এছাড়া জনগণকে স্বাস্থ্যবিধি মেনে চলাফেরা করা এবং মাস্ক পরিধান করার বিষয়ে সচেতন করা হয়।

  • [১]